Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিবেশকে বাঁচাতে চারশো মাইল হেঁটে গ্লাসগো

দীর্ঘদিন ধরেই পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে তুলতে হবে। এই অঙ্গীকার নিয়ে চারশো মাইল হেটে গ্লাসগো পৌঁছলেন ষাটোর্ধ্ব পুষ্পনাথ কৃষ্ণমূর্তি। পরিবেশ বাঁচাতে অর্থও জোগাড় করেছিলেন। চেয়েছিলেন রাষ্ট্রনেতাদের হাতে সেই অর্থ তুলে দিতে। চারশো মাইল দূরত্ব অতিক্রম করার সময় বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানান।

একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ষাটোর্ধ্ব পুষ্পনাথ জানান, ‘ গ্লাসগো যাওয়ার পথে একটি ক্ষুদের সঙ্গে আমার দেখা হয়েছিল। ছেলেটি আমায় বলে, জি-২০ সম্মেলনকক্ষে আপনাকে ঢুকতেই হবে। ওরা ঢুকতে না দিলে আপনি দরজায় টোকা মেরে যাবেন। বুঝতে পেরেছিলাম একটি শিশুও বুঝতে পারছে পরিবেশ রক্ষার গুরুত্ব।’

পুষ্পনাথ কৃষ্ণমূর্তি দীর্ঘদিন ধরেই পরিবেশ বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের কাছে তিনি পুষ্প নামেই অধিক পরিচিত। একাধিকবার তাঁকে পরিবেশ রক্ষার দাবিতে সরব হতে দেখা গিয়েছে।নেমেছিলেন পথে।

সর্বশেষ সিপিও সম্মেলনে অংশগ্রহণকারী দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে হাঁটতে শুরু করেছিলেন। ২০০৯ সালে কোপেনহেগেন বিশ্ব সম্মেলন চলাকালীন পরিবেশ রক্ষার দাবিতে তিনি পথে নেমেছিলেন। ২০১১ সালে কর্নাটকে ডাক দিয়েছিলেন ওয়াক ফর ক্লাইমেট জাস্টিস। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ষাটোর্ধ্ব কৃষ্ণমূর্তি বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন তিনি লড়াই চালিয়ে যাবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00