Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেনিয়ায় পথ দুর্ঘটনায় নিহত ৪৮

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কেনিয়ার পশ্চিমাঞ্চলের কেরিচো-নাকুরু মহাসড়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেনিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারার জেরে ৪৮ জন মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কেনিয়ার পশ্চিমাঞ্চলের কেরিচো-নাকুরু মহাসড়কে।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক (Geoffrey Mayek) সংবাদ সংস্থাকে বলেন, ‘কেরিচো-নাকুরু (Kericho and Nakuru) মহাসড়কে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। এখনো দু-একজন ট্রাকটির নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে, তবে এখন পর্যন্ত ৩০ জনের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি।’

জিওফ্রে মায়েক (Geoffrey Mayek)এর কথায়, ‘আমরা নুমান করছি, কেরিচো অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।’ স্থানীয় সংবাদ চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা গিয়েছে, বেশ কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে গিয়েছে। এই ঘটনার পর শোকপ্রকাশ করেছেন কেরিচোর গভর্নর এরিক মুতাই। তিনি শোকবার্তায় লিখেছেন, ‘আমি খুবই মর্মাহত। কেরিচোর জনগণের জন্য এটি শোকাবহ মুহূর্ত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00