Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রক্তে ভিজল পাকিস্তান, যাত্রীবাহী বাসে নির্বিচারে গুলি জঙ্গিদের, ঝাঁঝরা ৩২ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সত্যিই যেন বয়ে গেল রক্ত নদীর ধারা। ফের সন্ত্রাসী হামলায়(Terror Attack) মৃত্যুর খবর পাওয়া গেল‌ পাকিস্তান(Pakistan Incident) থেকে। ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৩২ জনের(Death Incident)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। জানা গিয়েছে এদিন পাখতুনখোয়ার ডাউন কুররম এলাকায় একটি যাত্রীবাহী বাসে আচমকা হামলা চালিয়ে দেন পাকিস্তান জঙ্গিরা। ঘটনার জেরে এক পুলিশ কর্মীও আহত হয়েছেন। এছাড়াও ঘটনার জেরে মৃতের পাশাপাশি আহতের সংখ্যাও কয়েক ডজন।

আরও পড়ুনঃ ট্রেনের ইঞ্জিনে ঘাপটি মেরে বসে সাপ, ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা চালকের, তারপর…

যাত্রীবাহী ওই বাসটি লোয়ার কুররমের ওছুত কালী ও মান্দুরির কাছাকাছি পৌঁছনোর প্রায় সঙ্গে সঙ্গেই অতর্কিতে আক্রমণ করেন ওই জঙ্গিরা। শুরু হয় লাগাতার গুলিবর্ষণ। এর জেরে ঘটনাস্থলেই বয়ে যায় রক্তবন্যা। জানা গিয়েছে ওই যাত্রীবাহী বাসটি পারাচিনার থেকে পেশোয়ার যাচ্ছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। নিহতদের আত্মার শান্তি কামনা করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। নিঃসন্দেহে এই ঘটনা একটি কাপুরুষোচিত এবং অমানবিক ঘটনার উদাহরণ হিসেবে শামিল হয়ে থাকবে।‌

আরও পড়ুনঃ খুনের তদন্ত নয়, মণিমানিক্য খুঁজতেও নয়, চন্দননগরে গোয়েন্দা তলব এই বিশেষ‌ কারণে

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী জানিয়েছেন, কুররমের হামলায় নিহতদের মধ্যে একজন মহিলা এবং একটি শিশুও ছিল। এর থেকে মর্মান্তিক বিষয় আর কি হতে পারে! এই ঘটনাকে ষড়যন্ত্র বলেও আখ্যায়িত করেছেন মুখ্য সচিব। তিনি আরও উল্লেখ করেন, ঘটনার জেরে বহু মানুষ গুরুতর আহত হয়েছেন ফলে মৃতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে।‌ বর্তমানে গোটা পাকিস্তান যখন বায়ুদূষণে জর্জরিত তখনও সেখানে অশান্তি এবং গুলিবর্ষণ অব্যাহত। যদিও কোনও সন্ত্রাসী গোষ্ঠী এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00