Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিলিপাইনসে মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৩১ জনের

বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনসে মাঝ সমুদ্রে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩১ জন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও শতাধিক যাত্রী। অনেকেই প্রাণ ভয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। তাদের অবশ্য অক্ষত অবস্থায় উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী।  গতকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এপি’ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বাসিলান প্রদেশের জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের জোলো শহরের দিকে ২৫০ যাত্রী নিয়ে যাচ্ছিল এমভি লেডি মেরি জয়-৩ নামের একটি ফেরি। মাঝ পথে বাসিলানের বালুক বালুক দ্বীপের কাছে ফেরিটিতে আচমকা আগুন ধরে যায়। আগুন লাগার পর অনেকেই আতঙ্কিত হয়ে ফেরি থেকে সমুদ্রে ঝাঁপ দেন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীর জাহাজ। ওই জাহাজ থেকে জল দিয়ে ফেরির আগুন নেভানোর চেষ্টা চালানো হয়।

বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক নিক্সন আলোনজো সাংবাদিকদের জানান, ১৯৫ যাত্রী এবং ফেরির ৩৫ কর্মীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সমুদ্রে বিশেষ তল্লাশি অভিযান চলছে। তবে কীভাবে ফেরিটিতে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাসিলানের গভর্নর জিম সাল্লিমান অবশ্য জানিয়েছেন, ‘একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। কেবিনটিতে থাকা নয় যাত্রীই গুরুতর জখম হয়েছেন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00