Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ টর্নেডোর আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে ২৩

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যাঞ্চলে  আঘাত হেনেছে ভয়াবহ টর্নেডো। আর তার জেরে  হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোতে প্রাণ হারিয়েছেন ২৩ জন। সাত অঙ্গরাজ্যের প্রায় তিন লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে।

রবিবার (২৬ মে)  মার্কিন যুক্তরাষ্ট্রে আরকানসাস, টেক্সাস এবং ওকলাহোমা-সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে টর্নেডো সহ বেশ কিছু ছোট-বড় ঝড়। এরফলে ঝড়ের প্রচণ্ড দাপটে রীতিমতো তছনছ হয়ে গিয়েছে অঙ্গরাজ্যগুলি। এই মূহুর্তে দেশটির বিভিন্ন স্থানে উদ্ধারকার্য চলছে। টেক্সাসের কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ডালাসের উত্তরের ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন প্রায় ২৩ জন। তাদের মধ্যে আরকানসাসে আটজন, টেক্সাসে সাতজন, ওকলাহোমায় দুজন ও কেন্টাকিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, এই ভয়াবহ টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে। এছাড়া হাইওয়েতে বেশ কিছু গাড়ি উল্টে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছ-পালা উপড়ে গেছে। এছাড়া ঝড়ের এমন দাপটে অনেক এলাকায় আকস্মিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঝড়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর গভর্নরের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00