Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইথিওপিয়ায় নৌকো ডুবে নিহত ১৯

জানা গিয়েছে, ঘটনার সময় একদল লোক ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার মধ্যবর্তী সীমান্ত টেকেজ নদী পারাপার হচ্ছিল। তখনই বোঝাই করা নৌকাটি তাল সামলাতে না পেরে নদীতেই উল্টে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় প্রচণ্ড বন্যার কারণে একাধিক ভূমিধসে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের কাছাকাছি ইথিওপিয়ানের। মাটির তলায় চাপা পড়ে যাওয়া মানুষের মৃতদেহ উদ্ধার করতে প্রায় কয়েকদিন সময় লেগে গিয়েছিল উদ্ধারকারীদের। পূর্ব আফ্রিকার এই দেশটিতে প্রায়শই বন্যার আশঙ্কা থাকে এবং ঘনঘন ভূমিধসেরও ভয় থাকে। তবে এবার ঘটনা অন্য। সম্প্রতি ইথিওপিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকা উল্টে অন্তত ১৯ জন মারা গিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে, শনিবার (২৭ জুলাই) ইথিওপিয়ার উত্তর-পশ্চিম আমহারা অঞ্চলে। জানা গিয়েছে, ঘটনার সময় একদল লোক ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার মধ্যবর্তী সীমান্ত টেকেজ নদী পারাপার হচ্ছিল। তখনই বোঝাই করা নৌকাটি তাল সামলাতে না পেরে নদীতেই উল্টে যায়। আর নিহতদের মধ্যে রয়েছে একটি শিশু সহ সাতজন। তবে এখনও পর্যন্ত মাত্র দুটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক দিনগুলিতে ইথিওপিয়ায় এটি দ্বিতীয় বড় ঘটনা।

গত সপ্তাহে, ইথিওপিয়ার দক্ষিণে পরপর দুটি ভূমিধসে প্রায় ২৫০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল। এই ঘটনার দিন কয়েক পরে আবারও ভয়াবহ দুর্ঘটনার শিকার ইথিওপিয়া। নৌকা ডুবে ইথিওপিয়ায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় বোর্ডে অন্তত ২৬ জন ছিলেন।

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

0:00