Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বে ২৪ ঘন্টায় ১,৫৪৬ জনের প্রাণ কেড়েছে করোনা

গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৬ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় দৈনিক প্রাণহানি প্রায় ২৫ শতাংশ বেড়েছে।তার মধ্যে জাপানেই করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৪৪৯ জনের। দৈনিক মৃত্যুর পাশাপাশি দৈনিক সংক্রমণও আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী।

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে বিশ্বজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৬ জন। মহামারির প্রকোপ শুরু হওয়ার পরে এ নিয়ে আক্রান্ত হলেন ৬৭ কোটি ২২ লক্ষ ১৩ হাজার ৯৬৯ জন। নতুন করে করোনার মৃত্যুমিছিলে আরও এক হাজার ৫৪৬ জন সামিল হওয়ায় এদিন সকাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৭ লক্ষ ৩৬ হাজার ৪৮ জন। প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৬৪ কোটি ৩৭ লক্ষ ৪৮ হাজার ১১৬ জন।

‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে করোনায সংক্রমিত হয়েছেন এক লক্ষ ২৫ হাজার ১০৮ জন। আর প্রাণ হারিয়েছেন ৪৪৯ জন। দৈনিক মৃত্যুতে জাপানের পরেই রয়েছে জার্মানি। ইউরোপের দেশটিতে মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ২৩৮ জন। ফ্রান্সে ৮২, ব্রাজিলে ৭৭, হংকংয়ে ৫৬ ও দক্ষিণ কোরিয়ায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৫৭ জন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00