Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্কুলে দৌড়াতে গিয়ে জীবন থামল নক্সের, বয়স মাত্র ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ স্কুলে দৌড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest)  হয়ে প্রাণ (Death) হারাল ১৪ বছর বয়সী বালক। ঘটনাটি ঘটেছে, যুক্তরাষ্ট্রের (United States) ফ্লোরিডায়। জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ১৪ বছর বয়সী এক কিশোর তার স্কুলে পাঁচ কিলোমিটার দৌড়াতে গিয়ে প্রাণ হারায়। ছেলেটির নাম নক্স ম্যাকওয়েন। সে ডেভির ওয়েস্টার্ন হাই স্কুলের ছাত্র ছিল । তবে এদিন ম্যাকওয়েন জেআরওটিসি তথা জুনিয়র রিজার্ভ অফিসারস ট্রেনিং কর্পস-এর এক মহড়ায় অংশগ্রহণ করেছিলো।

সেখানেই পাঁচ কিলোমিটার দৌড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ওই বালক। ম্যাকওয়েনের মৃত্যুতে ডেভির ওয়েস্টার্ন হাই স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন,’ আমাদের জেআরওটিসির এক শিক্ষার্থী আজ সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন। আমি তার পরিবার, প্রিয়জন, শিক্ষক ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

৪ নভেম্বর, ম্যাকওয়েনের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রসঙ্গত, ভারতেও এই ঘটনা দেখা গিয়েছে। গুজরাটে (Gujrat) গরবা অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গরবা নৃত্য চলাকালীন এক দিনের মধ্য়ে হার্ট অ্যাটাকে ১০ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। মৃতদের মধ্যে ছিল ১৭ বছর বয়সী এক কিশোরও। এই অল্পবয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বিশ্ব জুড়ে বাড়ছে ডায়াবেটিকের প্রবণতা । সেই সঙ্গে বেড়েছে স্থূলতা। অনেকেই শরীরচর্চার ধার ধারেন না। অধিকাংশেরই হৃদযন্ত্রের ধমনীতে ব্লক রয়েছে। তাই সমস্যাও বাড়ছে হৃদরোগের । তাই এখনই সাবধান না হলে যত দিন যাবে ততই বাড়বে হৃদরোগের আক্রান্ত হয়ে প্রানহানির সংখ্যা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00