Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এল সালভাদর ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যু ১২ ক্রীড়াপ্রেমীর

শনিবার একটি ফুটবল ম্যাচ চলাকালীন এল সালভাদর স্টেডিয়ামে এই পদপিষ্টের ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১২ ক্রীড়াপ্রেমীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। শনিবার একটি ফুটবল ম্যাচ চলাকালীন এল সালভাদর স্টেডিয়ামে এই পদপিষ্টের ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএফপি পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, সালভাদর ফুটবল লিগে আলিয়াজনা ও ফাসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে দুই দলের সমর্থকরা জড়ো হয়েছিল এল সালভাদর স্টেডিয়ামে। সেখানে পদপিষ্টের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। এল সালভাদর পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, ‘কাসকাতলান স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ স্টেডিয়ামের গেট দিয়ে ঢোকার সময় ফুটবল সমর্থকদের হুড়োহুড়ির কারণে এই পদপিষ্টের ঘিওটনা ঘটে থাজকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

উল্লেখ্য গত বছর ১ অক্টোবর ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালং রিজেন্সিতে কানজুরুহান স্টেডিয়ামে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে অশান্তি, এবং তার জেরে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনায় ১৭৪ জনের মৃত্যু হয়েছিল। যা ফুটবল বিশ্বের ইতিহাসে কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফুটবল মাঠে পদপিষ্ট হয়ে মৃত্যুর তালিকায় সংযোজন হল এল সালভাদর স্টেডিয়ামের নাম।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00