Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে লটারিপ্রাপ্তির যোগ রয়েছে কিছু রাশির জাতকদের, তারা কারা?

ভাগ্য সঙ্গে থাকলে ১০ টাকার টিকিটও আপনাকে কোটিপতি করতে পারে। তবে ভাগ্যের পাশা পাশি জ্যোতিষশাস্ত্রও এ বিষয়ে আপনাকে কিছুটা সাহায্য করতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ভাগ্য সঙ্গে থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়। আর লটারির টিকিট কেটে কোটিপতি হওয়া টি খানিকটা তেমনই অসাধ্য সাধনের মতো। কারণ এ ক্ষেত্রে ভাগ্য সহায় না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। জেতা তো দূর, ১ টাকার শান্ত্বনা পুরস্কার ও জুটবে না। ভাগ্য সঙ্গে থাকলে ১০ টাকার টিকিটও আপনাকে কোটিপতি করতে পারে। তবে ভাগ্যের পাশা পাশি জ্যোতিষশাস্ত্রও এ বিষয়ে আপনাকে কিছুটা সাহায্য করতে পারে। আগামিকাল থেকে জুলাইয়ের নতুন সপ্তাহ শুরু হচ্ছে। ১৩ তারিখ থেকে চলবে ১৯ জুলাই পর্যন্ত। তাই রাশিচক্র অনুযায়ী, জুলাইয়ের নতুন সপ্তাহে লটারিপ্রাপ্তির যোগ রয়েছে কাদের কাদের, চটপট জেনে নিন…..

মেষ: মেষ রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহ লটারি কাটার জন্যে শুভ সময় নয়। তবে মন চাইলে কম অঙ্কে র লটারির টিকিট কাটতে পারেন।

বৃষ: এই সপ্তাহের মধ্যভাগটা বৃষ রাশির লটারি কাটার জন্যে ভাল সময়। তবে সপ্তাহের শেষে একেবারেই লটারি কাটতে যাবেন না। লটারি কাটার হলে সপ্তাহের মধ্যভাগে কাটুন।

মিথুন: মিথুন রাশির জন্যে গোটা সপ্তাহটা ভাল যাবে। তবে কিছু আশা রেখে লটারির টিকিট কাটতে যাবেন না। এক্ষেত্রে কম অঙ্কের লটারির টিকিট কাটা বুদ্ধি মানের মতো হবে।

কর্কট: জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির টিকিট কাটুন। বিশেষ প্রাপ্তিযোগ নেই।

সিংহ: এই রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে যে কোনও সময়ে লটারির টিকিট কাটতে পারেন। দারুণ প্রাপ্তিযোগ আছে।

কন্যা: এই সপ্তাহটা কন্যা রাশির জাতক-জাতিকাদের লটারির টিকিট কাটা শুভ, আর্থিক দিকটা ভাল দেখা যাচ্ছে। ভাগ্য পরখ করতে চাইলে লটারির টিকিট কাটতেই পারেন।

তুলা: তুলা রাশির জাতকরা এই সপ্তাহে লটারির টিকিট কাটতেই পারেন। ভাল আর্থিক যোগ রয়েছে।

বৃশ্চিক: এ সপ্তাহের প্রথমভাগে এই রাশি জাতকদের জন্যে ভাল সময়। আর্থিকপ্রাপ্তি রয়েছে। মন চাইলে সেই সময়ে লটারির টিকিট কাটতে পারেন।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে খুব বেশি লটারির টিকিট কাটার ঝোঁক দেখাবেন না। মন চাইলে এই সপ্তাহের শেষের দিকে লটারির টিকিট কাটতে পারেন।

মকর: লটারির টিকিট কাটার জন্যে এই রাশির জাতকদের এ সপ্তাহটা মধ্যম প্রকৃতির।

কুম্ভ: জুলাইয়ের তৃতীয় সপ্তাহের শেষের দিকে কুম্ভ রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কেটে দেখতে পারেন, তাও কম সময়ের জন্যে। তবে বাকি সময় লটারির থেকে দূরে থাকুন।

মীন: মীন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। তাহলে লাভের থেকে লোকসান হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00