Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোন দিকে মুখে করে বসে ভাইয়ের হাতে রাখিঁ বাঁধবেন ? কি বলছে বাস্তু টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার ১৯ আগস্ট পালিত হবে রাখি বন্ধন উৎসব। দিদি বা বোনেরা ভাইয়ের হাতে রাখি পরাবেন বলে এখন থেকেই প্রস্তুতি সারছেন। হেঁশেল থেকে শুরু করে সাজসজ্জা কোন কিছুতেই খামতি রাখছে না বোনেরা। তবে ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে রাখি পরানোর কয়েকটি নিয়ম জেনে রাখা জরুরি। আপনি কী জানেন, কোন দিকে মুখে করে বসে রাখি পরাবেন, রাখি পরানোর ক্ষেত্রে কোন নিয়মই বা মেনে চলতে হয় ? তবে জেনে নিন কোন দিকে মুখ করে রাখি পরাবেন।

কোন দিকে মুখ করে রাখি পরাবেন :  বোন যখন ভাইয়ের হাতে রাখি পরাবেন, তখন বোনের মুখ থাকবে পশ্চিম দিকে এবং ভাইয়ের মুখ থাকবে পূর্ব দিকে। না হলে ভাই এবং বোন, উভয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করা হয়।

পিঁড়ি পেতে রাখি পরানো শুভ :  দাঁড়িয়ে রাখি পরানো যায় না।  এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই রাখি পরানোর সময় ভাইকে কাঠের পিঁড়ি পেতে বসতে দিন। বোনেরা বসুন কুশের আসনে। এটা শুভ দিক।

উভয়কেই মাথা আবৃত করতে হবে : রাখি পরানোর সময় ভাই ও বোন উভয়েরই মাথা ঢেকে রাখা উচিত। আর কিছু না থাকলে অন্তত একটা রুমাল দিয়ে মাথা ঢাকা দেওয়া শুভ বলে মনে করা হয়।

প্লাস্টিকের রাখি কখনোই নয় : প্লাস্টিকের রাখি কখনোই পরানো উচিত নয়। প্রাকৃতিক উপাদানে তৈরি রাখি ভাইয়ের হাতে বেঁধে দিলে তবেই তা শুভ ফল দেয়।

রাখির রঙ :  বাস্তু মতে লাল, কমলা বা হলুদ রাখি পরানো শুভ। কালো রঙের রাখি কখনোই ভাইয়ের হাতে পরাবেন না। এতে নেতিবাচক শক্তি ছড়ায় বলে মনে করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00