Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহাদেবের তাঁর এই ৪ প্রিয় রাশির উপর সহায় থাকেন সবসময়

Share:

নিজস্ব প্রতিনিধি : আপনি কী জানেন কোন ৪ রাশি মহাদেবের খুব প্রিয় ? সহজে কষ্ট দেন না এই ৪ রাশির জাতক জাতিকাদের। সর্বদা বিপদ আপদ থেকে রক্ষা করেন তিনি।বিপদের দিনে সঙ্গে থাকেন সবসময়।শুধু তাই নয় ভক্তিভরে ডাকলে মনের ইচ্ছে পূরণ করে থাকেন তাঁর প্রিয় রাশির ভক্তদের। জেনে নিন মহাদেবের কোন কোন রাশি প্রিয়।

মেষ রাশি : মঙ্গল গ্রহকে ভগবান শিবের অংশ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মেষ রাশির অধিপতি মঙ্গল দেব। মঙ্গলের কারণে এই রাশির জাতকেরা শিবের বিশেষ কৃপা পেয়ে থাকেন। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এরা খুব শক্তিশালি হয়ে থাকে। এরা খুব সাহসীও হয়। বলা হয়, সোমবার শুদ্ধ মনে শিবের পুজো করলে মনস্কামনা পূরণ হয়ে থাকে।

বৃশ্চিক রাশি :  বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। এই রাশির জাতকদের ওপরও ভগবান শিবের বিশেষ কৃপা থাকে। এদের আর্থিক দিক খুব মজবুত হয়। এদের মনোবল খুব শক্ত হয়। সহজে এঁরা ভেঙে পড়ে না। বিবাহিত জীবন খুব ভাল থাকে এঁদের। বলা হয়, সোমবার শিবলিঙ্গে এক ঘটি জল অর্পণ করলে মহাদেব খুশি হন এতে।

মকর রাশি : ভগবান শিবের এই রাশি খুব প্রিয় হয়। মাঝে মাঝে পারিবারিক সমস্যা হয় ঠিকই কিন্তু সব সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত হয় এঁরা। এরা কর্মজীবনে খুব উন্নতি করে থাকেন। এরা খুব প্রতিবাদী হয়।ভগবান শিবের আশীর্বাদে এই সব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠে। প্রতিকূল সময়ে এই রাশির জাতকরা শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

কুম্ভ রাশি : এই রাশির অধিপতি হলেন ভগবান শনি। শিবের আশীর্বাদে এই রাশির জীবনে সুখের অভাব হয় না। এরা খুব স্পষ্টবাদী এবং মেধাবি হয়ে থাকে। এরা খুব দয়ালু হয়ে থাকে। কর্মের জায়গায় পরিশ্রমের সঠিক মূল্য পেয়ে থাকে। বলা হয়, মাসিক শিবরাত্রিতে ভগবান শিবের রুদ্রাভিষেক করলে এই রাশির জীবনে সমস্ত বাধা কষ্ট হরণ করে থাকে মহাদেব।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00