Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোন রাশির প্রেম হবে স্থায়ী ? জেনে নিন আজকের রাশিফল

Share:

নিজস্ব প্রতিনিধি : আজকে বেশ কিছু রাশির জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।নতুন করে জোড়া লাগতে পারে সম্পর্ক। এই প্রেমে কেউ হবেন সোনাই সোহাগা। প্রেম জীবনে ইতিবাচক বিকাশ আসতে চলেছে। কারোর প্রেম হবে স্থায়ী। জেনে নিন আজকের প্রেম রাশিফল।

মেষ রাশি : আপনার সঙ্গীকে বুঝতে শিখুন। তাঁর পরিস্থিতি বুঝে পরামর্শ দিন। অযথা রেগে যাবেন না। তবে সম্পর্কে খুশি থাকবে সঙ্গী। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। পাশাপাশি প্রিয় মানুষটিকেও কিছুটা সময় দিতে পারবেন।

মিথুন রাশি : আজকের দিনটি আপনার কাছে সিদ্ধান্ত নেওয়ার দিন হতে পারে। প্রেমের জীবন সম্পর্কে কিছু বিশেষ সিদ্ধান্ত নেবেন। আগামী কয়েকটা দিন প্রেমিক দম্পতিদের জন্য ভালো হবে। ভাল সময় কাটাতে পারবেন।

কর্কট রাশি :  আজকের দিনটি তেমন ভাল যাবে না। খুনসুটির মাঝে ঝগড়া হতে পারে। তবে ঝগড়া হলেও মানিয়ে নেওয়া যাবে। বন্ধুবান্ধবের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। মতের অমিল নিয়ে মেজাজ গরম থাকতে পারে। যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন।

সিংহ রাশি : আপনি আপনার মনের কথা জানাতে চলেছেন। প্রিয় মানুষটির সামনে নিজের আবেগ অনুভূতি সামনে আনবেন। এতে সঙ্গী খুশিই হবে। সম্পর্কের গভীরতা বাড়বে। একে অপরের প্রতি বিশ্বাস অটুট থাকবে।

তুলা রাশি : আজকের দিনটি ভাল যাবে না। আপনার সঙ্গীর থেকে বিচ্ছেদের কারণে একাকীত্ব অনুভব করবেন। যার কারণে আপনাকে মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন।

মকর রাশি : কাউকে প্রপোজ করার কথা ভাবলে তাহলে আর দেরি করবেন না। না হলে ভেস্তে যেতে  পারে। আবেগে ভেসে যাবেন না। মন স্থির করুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00