Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চৈত্র নবরাত্রিতে খরমাসের অশুভ ছায়া, এই দুই রাশিকে খুব সাবধানে থাকতে হবে  

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। ৬ এপ্রিল পর্যন্ত চলবে এই ব্রত। হিন্দু পঞ্জিকা মতে নবরাত্রি শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে অনুষ্ঠিত নয়। নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। এই সময়কাল শক্তির আরাধনার সময়।

নবরাত্রির মধ্য দিয়ে সূচনা হয় নববর্ষের। নতুন বছর নিয়ে আসে একরাশ আশা, আনন্দ। তাই নবরাত্রিকে সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মানা হয়। চলতি বছর নবরাত্রির সূচনা হবে খরমাস দিয়ে। খরমাস চলবে ১৪ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত।

খরমাস কী?

সূর্য যখন মীন রাশিতে প্রবেশ করে তখন খরমাসের সূচনা হয়। তারপর সূর্য যখন মীন থেকে উচ্চ রাশি মেষে প্রবেশ করে তখন খরমাস সমাপ্ত হয়। আসুন আজ এই প্রতিবেদনের মাধ্যমে জানি খরমাসের মধ্য দিয়ে চৈত্র নবরাত্রি শুরু হলে কোন রাশির জাতক-জাতিকাদের সাবধানে থাকতে হবে।

বৃষ

খরমাসের সময় বৃষ রাশির জাতক-জাতিকাদের অর্ত্থহানি হতে পারে। দাম্পত্য জীবনে কলহ হতে পারে। তাই এই সময় যা সিদ্ধান্ত নেবেন তা অবশ্যই ভেবে চিন্তে নিন। বৃষ রাশির জাতক-জাতিকারা নিজেদের কথাবার্তায় সংযম রাখুন। কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে। ধন সম্পত্তি সংক্রান্ত সমস্যার প্রবল সম্ভাবনা। খরচা বেড়ে দ্বিগুণ হতে পারে।

কন্যা

খরমাসে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন। এই সময় জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ভেঙে পড়লে চলবে না। সন্তানদের শরীর খারাপ হতে পারে। এর ফলে মানসিক ভাবে চিন্তা বাড়বে। এই সময় এমন পরিস্থিতি আসবে যে ঋণ নিতে হতে পারে। যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্য খরমাস খারাপ। কোর্ট কাছারির মামলাতে বাজে খরচের সম্ভাবনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00