Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান…ধেয়ে আসছে ঝড়, জানুন কি করলে মিলবে মুক্তি ?

Share:

ধনু রাশি :  আজকের দিনে অর্থকষ্টে ভুগতে পারেন। সকালের দিকে চিন্তা বাড়লেও দুপুরের পর চিন্তা কমবে। অফিসে বসের সঙ্গে ঝামেলা হবে। বিতর্ক থেকে দূরে থাকুন। প্রেম জীবনে আজ সিরিয়াস বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সঙ্গে মতের অমিল হবে।

কোন রংয়ের পোশাক পরবেন :  আজকের দিনে অর্থ ও সম্মান বাড়াতে পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখার চেষ্টা করুন।

কি করলে ভাল থাকবেন : প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। এতে সংসার ও কর্মে কল্যাণ হবে।

মীন রাশি : আজকের দিনে মানসিক অস্থিরতা বাড়বে। বন্ধুদের সঙ্গে কোন ঝামেলা হতে পারে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। পরিবারে থেকে কাজের চাপ আসবে। তবে ধৈয্য ধরুন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না।

কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনে সাদা আর হলুদ রংয়ের পোশাক পরতে পারেন। এই রং দুটো অর্থ ও সম্মান বৃদ্ধি করবে।

কি করলে ভাল থাকবেন : প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনও সময় ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা, যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি, এই জাতীয় খাবার। এতে দৈনন্দিন জীবনের সমস্যা দূর হবে।

বৃশ্চিক রাশি : আজ অত্যন্ত সতর্ক থাকুন। পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ঝামেলা হতে পারে। মন খারাপ করবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুদ্ধির ব্যবহার করুন।

কোন রংয়ের পোশাক পরবেন : হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক পরতে পারেন।

কি করলে ভাল থাকবেন : রাস্তার পশু ও পাখিদের কিছু খাবার দিন। বাড়ির দরজায় অথবা ছাদে একটি পাত্রে পরিস্কার জল রেখে দিন। যাতে পিপাসা পেলে পশুপাখিরা খেতে পারে। এমনটা করলে জীবন থেকে বাধা দূর হবে।

টানা ৭৭ দিন নিশ্চিন্ত! Airtel আনল দীর্ঘমেয়াদী নতুন প্ল্যান, সাথে আনলিমিটেড কলিং

অক্ষয় তৃতীয়ায় পঞ্চ মহাপুরুষ রাজযোগ, ভাগ্যের চাকা ঘুরবে ৬ রাশির জাতকদের

গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

0:00