Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘোর বিপদ! নতুন বছরের শুরুতেই সাবধান হন কর্কট রাশির জাতকরা.. জানুন কী আছে ভাগ্যে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কিছু সময়। এরপরেই অপেক্ষার অবসান শেষ। ফের বছর ঘুরে আসতে চলেছে নতুন বছর।গণনা অনুসারে ২০২৫ সালে কর্কট রাশির জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। প্রেম জীবন থেকে শুরু করে কেরিয়ারে আসতে চলেছে নতুন চমক। জানেন কী নতুন বছর কেমন যাবে এই রাশির জাতক-জাতিকার জীবন ? তবে জেনে নিন আপনার ভাগ্য।

কর্কট রাশির প্রেম জীবন : জোত্যিষ গণনা বলছে,বছরের শুরুটা খুব একটা ভালো কাটবে না কর্কট রাশির জাতকদের।এই রাশির অষ্টম ঘরে অবস্থান করবে শনি। এর ফলে নতুন বছরে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়বেন। সম্পর্কে অশান্তি হতে পারে। আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমে প্রিয় মানুষের কাছ থেকে আঘাত পাবেন।তবে মে মাসে বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশ ঘরে এলে সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে এই রাশির জাতকদের।

ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য : নতুন বছরের শুরুতে কাজের চাপ বাড়বে। এর প্রভাব আপনার স্বাস্থ্যের উপর পড়বে। ছোটখাটো স্বাস্থ্য জনিত সমস্যা লেগেই থাকবে। শনি অষ্টম ঘরে থাকাকালীন শারীরিক ও মানসিক ভাবে আপনি বিধ্বস্ত হয়ে পড়বেন। এইসময় ধৈয্য ধরুন। নিজের জন্য সময় বের করুন।

কেরিয়ার জীবন ও অর্থ : ২০২৫ সালের শুরুর দিকের মাসগুলোয় ভয়াবহ আর্থিক সংকটে পড়তে হবে। টাকা ধার করতে পর্যন্ত হতে পারে। সংসারে চাপ আরও বাড়বে। এইসময় আয় বুঝে ব্যায় করুন। অতিরিক্ত খরচ কমান। বৃহস্পতি দ্বাদশ ঘরে এলে পর সম্পদের পরিমাণ বাড়বে।

ভালো মাস : ২০২৫ সালে জুলাই, অগস্ট এবং নভেম্বর সবচেয়ে ভাল কাটবে এই রাশির জাতক-জাতিকাদের।

খারাপ মাস : মার্চ, এপ্রিল ও অক্টোবর মাসগুলো একটু সতর্ক থাকুন। খুব একটা ভাল কাটবে না এই মাসগুলো। একটার পর একটা সমস্যা ধেয়ে আসতে পারে। ধৈয্য ধরুন।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

0:00