Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কঠিন সময়েও হাসিখুশি! সহজেই সাফল্যের শীর্ষে পৌছোন এই কয়েক রাশি

Share:

নিজস্ব প্রতিনিধি : আমাদের কাছে নিজেদের হাসিখুশি থাকাটাই খুব গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যারা কঠিন সময়ে ভেঙে পড়েন। অনেকে আছেন যারা আবেগপ্রবণ।আবার অনেক রাশি এতটাই শক্তিশালি যে, বোঝা যায় না তাঁরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। জ্যোতিষ মতে, ১২টি রাশির মধ্যে এমন কিছু রাশি রয়েছে, যাঁরা সদা হাসিখুশি থাকেন, এরা জীবনে খুব সহজে লক্ষ্য লাভ করতে পারেন। জেনে নিন এর তালিকায় রয়েছে কোন কোন রাশি।

মেষ : এই রাশি হল রাশিচক্রের প্রথম রাশি।এরা প্রত্যেক মূহুর্তে নতুন করে বাঁচে। অপরকে এরা উৎসাহ জোগায়। তবে এদের মধ্যে প্রতিভার বিষয়টি হল এরা নিজেকে কখনো ছোট করে না। নিজের খুব ভাল বন্ধু হয় তাঁরা। নিজেকে খুব ভালবাসে এরা। নিজেকে খুশি রাখতে এরা সবকিছু করে। এরা খুব প্রতিবাদী হয়ে থাকে। অন্যায় সহ্য করে না। সবসময়ই হাসিখুশি থাকে। এরা প্রত্যেক দিন প্রত্যেক মূহুর্তে চ্যালেঞ্জ নিতে ভালবাসে।এদেঁর সাফল্য খুব তাড়াতাড়ি আসে।

সিংহ : সবসময় খোশমেজাজে থাকেন এই রাশি।কঠিন সময়ও হাসতে হাসতে পার করেন এরা। বাইরে থেকে দেখা এদের বোঝাটা খুব মুশকিল। বন্ধুদের সঙ্গে মন খুলে আড্ডা দিতে পারেন এরা। এঁদের ফাঁদে পা ফেলা খুব কঠিন। নিজ বুদ্ধির জেরে ঠিকই বেরিয়ে আসেন তাঁরা।

তুলা :  অল্পেতেই খুশি হন এরা। একটুতেই জীবনের আনন্দ খুঁজে পান এঁরা।সবসময়ই হাসি খুশি থাকেন তাঁরা। এরা খুব বাস্তবিক হন। জীবনের কঠিন সময়ে ভেঙে পড়েন না এঁরা। প্রত্যেক মূহুর্তে নতুন করে বাঁচে। সাফল্য পেতে এরা কঠোর পরিশ্রম করে।

ধনু : জীবনে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা রাখতে পছন্দ করে এই রাশি। অন্যকেও ইতিবাচক থাকার উৎসাহ জোগায়। সর্বদা হাসি খুশি থাকে তাঁরা। নতুন নতুন জিনিস উপভোগ করতে ভালবাসে এরা। কঠিন সময়ে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এরা। 

মিথুন :  রাশি চক্রের মধ্যে সবচেয়ে হাসিখুশি রাশি হল মিথুন। এরা সবসময় হাসিখুশি থাকে।নিজের চারপাশও এরা হাসিখুশিতে ভরিয়ে তোলে।খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও এরা ভেঙে পড়ে না। জীবনের প্রতিটি ধাপে ইতিবাচক থাকে এরা।

তুলা : এই রাশির ছেলেমেয়েরা খুব সন্তুষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন হন। অল্পেতেই সন্তুষ্ট হন তাঁরা। হাসতে হাসতে জীবনের জটিল সময় পার করে ফেলেন এই রাশি। কঠিন সময়েও শক্ত হাতে হাল ধরতে দেখা যায় এঁদের।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’   

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00