Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যরাতে ভূতের সিনেমা দেখে জ্ঞান হারিয়ে হাসপাতালে যুবক

ভূতের সিনেমা দেখতে গিয়ে ঘটল অঘটন। সিনেমা দেখতে দেখতে জ্ঞান হারালেন এক যুবক। তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শখ করে গিয়েছিলেন ভূতের সিনেমা দেখতে। আর সিনেমা দেখতে গিয়ে ঘটল অঘটন। সিনেমা দেখতে দেখতে জ্ঞান হারালেন এক যুবক। তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কেরলের নিশা গান্ধী অডিটোরিয়াম (Nishagandhi auditorium) আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে কেরলের ওই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে।

আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। ওই রাতে ‘স্যাটান’স স্লেভস: কমিউনিকেশন’ (Satan’s Slaves 2) নামের ইন্দোনেশিয়ান হরর মুভি চালানো হয়েছিল নিশা গান্ধী অডিটোরিয়ামে দর্শকদের জন্য। জোকো আনওয়ার পরিচালিত ওই সিনেমা দেখতে ভিড়ও হয়েছিল প্রচুর। কিন্তু মধ্যরাতে সিনেমা চলাকালীন ঘটল ঘটন। সিনেমা চলাকালীন দর্শকাশনে বসা ওই যুবক আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে এমন ঘটনায় অন্যান্য দর্শকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। মধ্যরাতে এই ঘটনায় আয়োজকরা ওই যুবকের কাছে ছুটে যান। সেখানে গিয়ে যুবককে তড়িঘড়ি উদ্ধার করেন তাঁরা। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে ভর্তি করার পরামর্শ দেন।

প্রসঙ্গত পরিচালক জোকো আনওয়ার ‘স্যাটান’স স্লেভস: কমিউনিকেশন’ (Satan’s Slaves 2) এই ছবিতে বর্ণনা করেছেন একটি পরিবারের গল্প। একটি ফ্ল্যাটে এক পরিবারের জীবন যাপনের গল্প এই ছবিতে তুলে ধরেছেন ইন্দোনেশিয়ান লেখক-পরিচালক জোকো আনোয়ার। জোকো আনওয়ার বেশকিছু ভূতের ছবি পরিচালনা করেছেন। তাঁর অন্যতম বিখ্যাত ভূতের ছবি স্যাটান’স স্লেভস (Satan’s Slaves) (2017)। ২০১৭ সালে এই ছবি মুক্তি পায়। সেটি তাঁর প্রথম ছবি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00