Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আপনারা আমার লুঙ্গিতেই আটকে’, সমালোচকদের ঠুকলেন পরিমণী

ঘটা করে জন্মদিন পালন করেছেন ঢাকা চলচ্চিত্রের আলোচিত আভিনেত্রী পরীমণি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪শে অক্টোবর ঘটা করে জন্মদিন পালন করেছেন ঢাকা চলচ্চিত্রের আলোচিত আভিনেত্রী পরীমণি। এবারের জন্মদিনের থিম কালার ছিল সাদা-লাল। এই দুই রঙ মিশিয়ে ডিজাইন করা হয়েছিল নায়িকা পোশাক।

গোটা পার্টি জুড়েই চমক রেখেছিলেন পরীমণি। বিমানের ককপিটের অনুকরণে তৈরি হয়েছিল মঞ্চ। এই থিমটা মাথায় রেখেই যাবতীয় আয়োজন হয়েছিল। অতিথিদের সঙ্গে রঙের সামঞ্জস্য রেখে পরিমণীকে দেখা গিয়েছেল লাল টপ ও সাদা ধুতির মতন একটি পোশাক যা আবার লুঙ্গির মতন করে কাছা দেওয়া। অর্থাৎ উরু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরোই উন্মুক্ত। অন্যদিকে, নায়িকার মাথায় ছিল লাল-সাদা ওড়না প্যাঁচানো, সঙ্গে পালক। পায়ে লাল জুতা।

এরই মাঝে পরনের স্কার্টটিকে গুটিয়ে লুঙ্গির মতো করে পরে বলিউডের শাহরুখ দীপিকার জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’ এর তালে নেচে ওঠেন পরীমণি। যা নেটমাধ্যমে প্রকাশের পরই সমালোচিত হন তিনি। তবে নিজের এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘এই যে আমি গুনিন’র শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হইহুল্লোর, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিং জয়েন করলাম। দারুণ একটা সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকে পড়ে রইলেন! আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়। শুকরিয়া।’ অর্থাৎ এক কথায় বলতে গেলে সমালোচকদের কড়া জবাব দিলেন এই নায়িকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00