Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ফাটাফাটি’ জবাব দিয়ে বডি শেমিংকে বুড়ো আঙুল দেখালেন ঋতাভরী

৩৬-২৪-৩৬ এটিই নাকি নারীদেহের সঠিক গঠন। এই ধারণাকে একেবারে ভুল প্রমাণ করে মডেলিংয়ের দুনিয়ায় পা রাখতে চলা এক মেয়ের গল্পই বলবে 'ফাটাফাটি'

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঋতাভরি চক্রবর্তী, সকলের হার্টথ্রব তিনি। তাঁর অভিনয় ও নানা ফটোশুটের ঝলক তাঁর অনুরাগীদের মনে এক আলাদা ঝড় তোলে। তবে গত পুজোর বেশ কিছু আগে থেকেই নানা অসুস্থতার কারণে কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে যখন ময়দানে আবারও ফিরছেন ধীরে ধীরে তখন তাঁর আগের মত নায়িকাসুলভ চেহারা আর নেই। বেশ মোটা হয়েছেন। তবে তা এককথায় সুন্দর করে ফ্লন্ট করেছেন অভিনেত্রী। কোথাও আত্মবিশ্বাসের অভাব দেখা যায়নি। কিন্তু এই সমাজে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বডি শেমিংয়ের শিকার হতে হয় প্রায় প্রতিটি মেয়েকে। শুধুই তাই নয় পরিবার, কর্মস্থল সর্বত্রই ছবিটা এক। আর সেই মোটা হয়ে যাওয়া মেয়েটির যেন কোনও স্বপ্নই থাকতে নেই এমনটাই বারবার বুঝিয়ে দেয় সকলে চোখে আঙুল দিয়ে। কিন্তু সেই ধারাবাহিকতা যে বদলানো যায় তা আরও একবার বুঝিয়ে দিলেন অভিনেত্রী সর্বোপরি উইন্ডোজ প্রোডাকশন হাউজ।

উইন্ডোজের তরফে প্রতিটি ছবিতেই নতুন কিছু বার্তা নিয়ে আসা হয়। নারী দিবসে তেমনি এক বার্তাবহনকারী ছবি ‘ফাটাফাটি’র নতুন টিজার আসল প্রকাশ্যে। যাতে দেখা যাচ্ছে আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে একসঙ্গে। মূলত এই ছবিতেই একসঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন তাঁরা দুজনে। দেখা যাচ্ছে একটি শপিং মলে একটি ম্যানিকুইনের গায়ে থাকা সুন্দর পোশাক যা মূলত ওয়েস্টার্ন তা ঘিরে কথা চলছে দুজনের। আর সেখানেই বলতে শোনা যাচ্ছে ঋতাভরীকে ৩৬-২৪-৩৬। আসলে এই বিষয়টিই আমাদের মনে বসিয়ে দেওয়া হয় যে এটিই নারীদেহের সঠিক গঠন। কিন্তু এই ধারণাকে একেবারে ভুল প্রমাণ করে মডেলিংয়ের দুনিয়ায় পা রাখতে চলা এক মেয়ের গল্পই বলবে বলে ধারণা করা যাচ্ছে।  

পরিচালনায় রয়েছেন অরিত্র মুখোপাধ্যায়। এই নিয়ে উইন্ডোজের প্রযোজনায় এটিই তৃতীয় ছবি। মাসখানেক আগেই মুক্তি পেয়েছে তাঁর পরিচালনায় ‘বাবা বেবি ও’। তার আগের বছর অরিত্রের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ মাত্র ১৩ দিন সিনেমা হলে চলেছিল এই ছবিটি। পরবর্তীকালে লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় সিনেমা হল। ফলে ইচ্ছা থাকলেও প্রেক্ষাগৃহে গিয়ে আর সেই ছবি দেখা হয়নি দর্শকের। তবে সেই ১৩ দিনেই সাফল্যের মুখ দেখেছিল মহিলা পুরোহিতের জীবনের গল্পকে আধার করে গড়ে ওঠা ছবিটি। আবারও সেই একইভাবে সমাজে নারীর অবস্থান বোঝাতে এক অন্যরকম পদক্ষেপ উইন্ডোজের। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00