Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আন্তর্জাতিক ম্যাগাজিনের সঙ্গে কোটি টাকার চুক্তি ‘ভিক্যাট’র!

ফের নিক-প্রিয়াঙ্কার পথেই হাঁটতে চলেছে এই জুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে ঘিরে চলছে গুঞ্জন। এরই মধ্যে প্রকাশ্যে এল এক বড় খবর। জানা গিয়েছে, ফের নিক-প্রিয়াঙ্কার পথেই হাঁটতে চলেছে এই জুটি।

উল্লেখ্য, তারকা দম্পতি তাদের বিয়ের ছবির স্বত্ব একচেটিয়াভাবে একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের কাছে বিক্রি করেছেন। অভিনেত্রী এবং তাঁর টিম এক বড় টাকার অঙ্কের বিনিময়ে চুক্তি করেছে। ক্যাট এবং ভিকির বিয়েতে ‘নো ফোন’র শর্ত সামনে আসার পরই এই চুক্তির কথা জানা গিয়েছে।

তবে বিয়ের খবর নিয়ে মুখে কুলুপ তারকা জুটির। খবর, ডিসেম্বরের ৭-৯ তারিখ রাজস্থানে বসছে ক্যাট-ভিকির ডেস্টিনেশন ওয়েডিং-এর আসর। ৭০০ বছরের পুরোনো দুর্গে রাজকীয় বিয়ে সারবেন তাঁরা। অন্যদিকে, ক্যাটরিনার চর্চিত প্রাক্তন প্রেমিক সলমন খানের বোন জানালেন এই বিয়েতে আমন্ত্রিত নন তাঁরা! সলমনের ছোট বোন জানিয়েছেন, ‘আমরা বিয়ের জন্য কোনও আমন্ত্রণ পাইনি।’

খান পরিবারের এক সূত্র জানিয়েছে, ‘খান পরিবারকে কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি। আলভিলা বা অর্পিতা কেউই ক্যাটরিনার তরফে কোনও আমন্ত্রণ পাননি। ওঁরা বিয়েতে থাকবে বলে যে খবর ঘোরাফেরা করছে, তা নিতান্তই ভুয়ো’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00