Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

TRP: স্টার জলসা ও জি বাংলার পাশাপাশি সান ও কালার্সের ধারাবাহিকগুলির কী হাল?

এদিকে মাস কয়েক ধরেই স্টার জলসার অনুরাগের ছোঁয়া টপার। কাউকে ধারে কাছে ঘেষতে দিচ্ছে না এই ধারাবাহিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার আজ। সুতরাং চলে এসেছে টিআরপি। কার ভাগ্য ঘুরল সেটাই শেখার পালা আজ! এমনিতেই যে ভাবে নতুন নতুন ধারাবাহিকের আগমন ঘটছে, তাতে করে পুরোনো ধারাবাহিকের স্থায়ীত্বের দিন মোটামুটি শেষ হয়ে এসেছে। আর টিআরপিতে ভালো ফল দিতে পারলেই মিলবে দীর্ঘ আয়ু। এদিকে মাস কয়েক ধরেই স্টার জলসার অনুরাগের ছোঁয়া টপার। কাউকে ধারে কাছে ঘেষতে দিচ্ছে না এই ধারাবাহিক। এদিকে প্রতিপক্ষ চ্যানেলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। 

অনুরাগের ছোঁয়াকে টক্কর দিতে জি বাংলা তোমার খোলা হাওয়াকে দুপুরের স্লটে পাঠিয়ে নিয়ে এসেছিল নতুন ধারাবাহিক মুকুট। তবে তাতেও রক্ষা হল না। মুকুটের প্রথম সপ্তাহের টিআরপি যথেষ্ঠ নিম্নমানের। সুতরাং টপার থাকল অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। তিনে স্থান গৌরী এলো। ঈশান মারা যাওয়ার পর ধারাবাহিকের টুইস্ট বেশ মনে ধরেছে দর্শকদের। চারে রয়েছে রুবেল-পল্লবীর নিম ফুলের মধু। স্লট না জিতলেও ৬ নম্বরে যৌথভাবে রাঙা বউ আর বাংলা মিডিয়াম। সাত নম্বরে মেয়েবেলা। শেষ হতে চলা গাঁটছড়া ১০ নম্বরে।ওদিকে বালিঝড়ের (২.৯) বিপরীতে মিঠাই (৪.৯) স্লট ধরে রাখলেও ফের ছিটকে গিয়েছে টিআরপির সেরা দশ থেকে। 

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.১) (স্টার জলসা) 

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.০)

তৃতীয়- গৌরী এলো (৭.২)

চতুর্থ- নিম ফুলের মধু (৭.১)

পঞ্চম- পঞ্চমী (৬.৫) (স্টার জলসা)  

ষষ্ঠ- রাঙা বউ (জি বাংলা)/ বাংলা মিডিয়াম (৬.৩) (স্টার জলসা)  

সপ্তম- মেয়েবেলা (৬.১) (স্টার জলসা) 

অষ্টম- খেলনা বাড়ি (৬.০) (জি বাংলা) 

নবম- হরগৌরী পাইস হোটেল/ এক্কা দোক্কা (৫.৫) (স্টার জলসা) 

দশম- গাঁটছড়া (৫.৩) (স্টার জলসা) 

পাশাপাশি দেখে নিন স্টার জলসা ও জি বাংলার প্রতিপক্ষ চ্যানেল কালার্স বাংলা ও সানবাংলা ধারাবাহিক গুলির টিআরপির তালিকায় কি হাল? 

কালার্স বাংলা-

ফেরারি মন (০.৮৬) [চ্যানেল সেরা]

সোহাগ চাঁদ (০.৭৯)

টুম্পা অটোওয়ালী (০.৫৩)

তুমি যে আমার মা (০.৫৯)

ইন্দ্রানী (০.৫১)

নায়িকা নম্বর ১ (০.৪৮)

সান বাংলা

ফাগুনের মোহনা (০.৯৪) [চ্যানেল সেরা]

সাথী (০.৬৫)

সুন্দরী (০.৫০)

মেঘে ঢাকা তারা (০.৪৪)

আলোর ঠিকানা (০.৪৪)

নয়নতারা (০.৩০)

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00