Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ফাইটার’-এ হৃতিকের ফিগার ধরিয়েছে আগুন, নেপথ্যে এর রহস্য কী?

বলিউডের হ্যান্ডসাম কিং হৃতিক রোশন। গ্রিক গড নামেও পরিচিত তিনি। কিছুদিন আগেই ৫০ বছরে পড়েছেন অভিনেতা। জীবনের ৫০ দশক পেরিয়ে গিয়েছেন তিনি, কিন্তু তাতে কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের হ্যান্ডসাম কিং হৃতিক রোশন। গ্রিক গড নামেও পরিচিত তিনি। কিছুদিন আগেই ৫০ বছরে পড়েছেন অভিনেতা। জীবনের ৫০ দশক পেরিয়ে গিয়েছেন তিনি, কিন্তু তাতে কী? তাঁর ফিগার দেখলে এখনও লজ্জা পাবে কুড়ি বয়সী তরুণরাও। তবে নিজেকে সর্বদা ফিট রাখতে কী করেন তিনি, জানা আছে কী আপনাদের?

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’। সেখানে অভিনেতার ফিগার দেখে পাগল গোটা দেশের রমণীরা। ফাইটারের টিজারের বিস্ফোরক অভিনেতার দুর্ধর্ষ ফিগার নিমেষেই কাত করে দিয়েছে ইন্টারনেট বাসীদের। হৃতিক এবং দীপিকা পাড়ুকোনের চমকপ্রদ রসায়ন ছাড়াও, ভক্তদের আগুনে জ্বালিয়েছে হৃতিকের অবিশ্বাস্য ফিগার। এর নেপথ্যে রহস্য কী? অবশ্যই তীব্র ওয়ার্কআউট, উপযুক্ত ডায়েট।

ইন্ডিয়া টুডে-র সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে, হৃতিক রোশনের ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিন প্রকাশ করেছেন, তিনি ওয়ার্কআউটের মধ্যে দৌড়ানো, সাঁতার সবটাই বহাল রেখে ছিলেন। তিনি সুশৃঙ্খল শয়ন সময় বজায় রেখেছিলেন, রাত ৯ টার মধ্যে ঘুমাতে যেতেন। তিনি প্রতিদিন ছয় থেকে সাতবার খাবার খেতেন। তিনি প্রাথমিকভাবে ডায়েটে রাখতেন, মুরগির মাংস, ডিমের সাদা অংশ, প্রোটিন, মাছ, জটিল কার্বোহাইড্রেট যেমন ওটস, ভাত এবং মিষ্টি আলু। সিদ্ধার্থ আনন্দের আসন্ন ছবিতে, হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন এই প্রথম জুটি বাঁধছেন। যার মধ্যে আরও অভিনয় করছেন অনিল কাপুর এবং করণ সিং গ্রোভার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00