Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুলকির কাছে হার মানল কী অনুরাগের ছোঁয়া, টিআরপির শীর্ষাসনের দখল কে নিল?

প্রথম সপ্তাহ থেকেই টিআরপির সেরা পাঁচে রয়েছে এই সিরিয়াল। সেই অনুযায়ী খেল দেখাচ্ছে এই ধারাবাহিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, অর্থাৎ বাংলা ধারাবাহিক চ্যানেলগুলির ভাগ্য নির্ধারণের দিন। কার ভাগ্য সপ্তমে চড়ল তা জানার দিন। আর কে ব্যর্থতার কাতারে ডুবে গেল, তাও প্রকাশ পাওয়ার দিন। মিঠাই চলে যাওয়ার পর তার জায়গায় এসেছে ফুলকি। মিঠাইয়ের ফটো গ্রাফার, শুটিং সেট সবটাই দখল করেছে ফুলকি। সেই মতো প্রথমদিন থেকেই ভালো রেজাল্ট ফুলকির। টিআরপি তালিকায় টপার হবে এই মেগা, আপাতত সেই ধারনাতেই মুড়ে রয়েছে ফুলকির দর্শক। প্রথম সপ্তাহ থেকেই টিআরপির সেরা পাঁচে রয়েছে এই সিরিয়াল। সেই অনুযায়ী খেল দেখাচ্ছে এই ধারাবাহিক।

অন্যদিকে ভাঙা পা নিয়ে বাড়ি থেকেই ‘নিম ফুলের মধু’ শুটিং করে চলেছেন রুবেল। আর সেই ফলাফলও মন্দ নয়। যদিও টপার তালিকায় এবারেও স্থান অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেরই। অনুরাগের বিরুদ্ধে একের পর এক নতুন মেগা এনেও, জি বাংলার কোনও লাভের লাভ হচ্ছে না। চার নম্বর পজিশনে রয়েছে রাঙা বউ। স্টার জলসার পঞ্চমীকে বিট করে স্লট লিডার জি বাংলার নিম ফুলের মধু। তবে টিআরপির শীর্ষে স্টার জলসা থাকলেও টিআরপির বেশিরভাগ আসন দখলে রেখেছে জি বাংলা। এবার চারটি ধারাবাহিক স্লট পায়নি। সেগুলি হল খেলনা বাড়ি (হারল এক্কা দোক্কার কাছে), ইচ্ছে পুতুল (বিপরীতে অনুরাগের ছোঁয়া), মুকুট (বিপরীতে হরগৌরী পাইস হোটেল), মন দিতে চাই (বিপরীতে গাঁটছড়া)।

দেখে নিন সেরা দশ টিআরপি তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৯) (স্টার জলসা)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৪) (জি বাংলা)

তৃতীয়-ফুলকি (৮.২)(জি বাংলা)

চতুর্থ- রাঙা বউ (৭.৩)(জি বাংলা)

পঞ্চম- নিম ফুলের মধু (৭.২)(জি বাংলা)

ষষ্ঠ- হরগৌরী পাইস হোটেল (৬.৬)(স্টার জলসা)

সপ্তম- বাংলা মিডিয়াম (৬.২)(স্টার জলসা)

অষ্টম- এক্কা দোক্কা (৫.৯)(স্টার জলসা)

নবম- পঞ্চমী (৫.৬)(স্টার জলসা)

দশম- খেলনা বাড়ি (৫.৫)(জি বাংলা)

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00