Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্কারে ঠাঁই পেল না ‘কাশ্মীর ফাইলস’, ‘চেলো শো’ এর মনোনয়নে বিবেকের প্রতিক্রিয়া কী

সম্প্রতি এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন, স্বনামধন্য নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। তিনি অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত সেরা চলচ্চিত্র 'চেলো শো'-এর পুরো টিমকে বড় অভিনন্দন জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: না পেল বিবেক অগ্নিহোত্রীর ‘কাশ্মীর ফাইলস’, না পেল রাজামৌলির ‘আরআরআর’, এত প্রত্যাশাকে একেবারে টেক্কা দিয়ে ৯৫ তম অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে নমিনেশন পেল, গুজরাতের চলচ্চিত্র পান নলিনের ‘চেলো শো’। একেবারে বলিউড এবং দক্ষিণী ছবি টকপে Oscar 2023-এর সেরা চলচ্চিত্র হিসেবে জয়জয়কার হল গুজরাতের। সম্প্রতি এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন, স্বনামধন্য নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। তিনি অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত সেরা চলচ্চিত্র ‘চেলো শো’-এর পুরো টিমকে বড় অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর সমস্ত শুভাকাঙ্ক্ষীদের এবং বিশেষ করে মিডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন, যারা কাশ্মীর ফাইলস এর জন্য রুট করছে।

‘Chhello Show’ হল একটি গুজরতি ফিল্ম, এই সিনেমায় একটি অল্পবয়সী ছেলের কাহিনী তুলে ধরা হয়েছে। সৌরাষ্ট্রের একটি গ্রাম। ৯ বছরের বালক সময়। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে চলে। সঙ্গে এগিয়ে চলে তাঁর স্বপ্ন। সময়ের বাবা ট্রেনের যাত্রীদের চা বিক্রি করে। তাদের পাশ দিয়েই বয়ে যায় গোটা জীবন। ৩৫ মিমি পর্দায় তারই চলচ্চিত্রায়ন ‘চেলো শো’। মঙ্গলবার এটি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) দ্বারা অ্যাকাডেমি পুরস্কারের জন্য ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে। ছবিটি আগামী ১৪ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এফএফআই সভাপতি টিপি আগরওয়ালের মতে, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’, এসএস রাজামৌলির ‘আরআরআর’, অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’ শিবা এবং আর মাধবনের ডেবিউ পরিচালিত ছবি রকেট্রি সব চলচ্চিত্রের সর্বসম্মতিক্রমে, এই গুজরতি ফিল্ম ‘চেলো শো’ কে বেছে নেওয়া হয়েছে। অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এই ছবিটি। ‘চেলো শো’-তে অভিনয় করছেন, ভাবিন রাবারি, বিকাশ বাটা, রিচা মীনা, ভাবেশ শ্রীমালি, দীপেন রাভাল এবং রাহুল কলি৷ গত বছরের জুনে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এই ছবিটিকে ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হয়েছিল।

তবে এফএফআই-এর ঘোষণার আগে, সবাই ভেবেছিলেন হয়তো দ্য কাশ্মীর ফাইলের কিংবা ‘RRR’ এবার অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হবে। কিন্তু সেটি আর হল না। সকলকে টপকে অস্কারে জায়গা করে নিল ‘চেলো শো’।একজন ভক্ত টুইটারে বলেছেন, “লোকেরা অস্কারের জন্য কাশ্মীর ফাইল দেখতে চায়। এটি একটি দুর্দান্ত চলচ্চিত্র, তবে আমরা কতদিন কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে চলচ্চিত্রকে পুরষ্কার দিতে পারি। দ্য কাশ্মীর ফাইলস এর মত একটি মুভি বানাতে অনেক সাহস লাগে।” অন্য একজন লিখেছেন, “কাশ্মীর ফাইলগুলি সর্বদা শ্রেষ্ঠ চলচ্চিত্র হবে।” বিবেক পরিচালিত, দ্য কাশ্মীর ফাইলস ছবিতে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের গল্পকে চিত্রিত করা হয়েছিল। এছাড়াও বিবেকের লেখা, ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশী এবং চিন্ময় মন্ডলেকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00