Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সে কী, হঠাৎ বিদ্যাও কেন বলে উঠলেন, ‘আমি যাই করি, তাতে আপনার কী’?

ম্যায় ঘুমু ফিরু, বাহার যাও, একেলা যাও, আপকো ক্যায়া' এই সংলাপটি এখন ইন্টারনেটের নয়া সেনসেশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইনস্টাগ্রামে এখন রাজত্ব করছে, জনপ্রিয় টেলি ধারাবাহিক ‘অনুপমা’র ‘আপকো ক্যায়া’ মজাদার সংলাপটি। যাতে এই মুহূর্তে লাখ লাখ মানুষ মজাদার ভিডিও বানিয়ে ফেলেছেন। যে তালিকায় পিছিয়ে নেই সেলিব্রিটিরাও। জনপ্রিয় তারকা রূপালী গঙ্গোপাধ্যায়ের অভিনীত ‘অনুপমা’র বিখ্যাত সংলাপ, ‘ম্যায় ঘুমু ফিরু, বাহার যাও, একেলা যাও, আপকো ক্যায়া’ এই সংলাপটি এখন ইন্টারনেটের নয়া সেনসেশন। এবার এই ট্রেন্ডিংয়ে গা ভাসালেন অভিনেত্রী বিদ্যা বালন। তাও আবার বথটবে বসে। এখন ‘আপকো কেয়া’ লাইনটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। বিদ্যা একটি বাথরুম টাওয়েল পরে বাথটবে বসে,’অনুপমা’ লাইনের সংস্করণটি একেবারে দ্রুত বললেন মজা করলেন। বিদ্যাকে খালি বাথটাবে বসে থাকতে দেখা যাচ্ছে এবং তিনি লাইনের সঙ্গে ঠোঁট সিঙ্ক করে বলছেন, “ম্যায় ঝুমু-ফিরু, নাচু গাউ, হাসু খেলু, বাহার জাউ, আকেলি জাউ, কিসি অর কে সাথ জাউ, জাহা জাউ, জাব জাউ, যাইসে ভি জাউ…আপকো কেয়া অর্থাৎ (আমি ঘুরি, নাচি, গাই, মজা করি, একা বাইরে যাই বা কারুর সঙ্গে যাই, যেখানেই যাই, যখনই যাই, আপনার কী করার আছে)?” ভিডিওটি দিয়ে নায়িকা ক্যাপশন লিখেছেন, “বোলো বোলো… (বলুন)।”

ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা বিদ্যার ভিডিওটি দেখে ব্যপক প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। একজন ভক্ত বলেছেন, “আমার প্রিয় সংলাপে অভিনয় করা আমার প্রিয় অভিনেত্রী।” অন্য একজন বলেছেন, “বিদ্যা অনুপমার চেয়েও ভালো করেছে।” আরও একজন অনুরাগী মন্তব্য করেছেন, “বিদ্যার অভিব্যক্ত সর্বদা অমূল্য। বলিউডের সেরা।” অনেকে মন্তব্য বিভাগে তাকে “সেরা” বলেছেন। একজন উদ্বিগ্ন ভক্তও জিজ্ঞাসা করেছিলেন, “কেউ কি আপনাকে কিছু বলেছে।” আরও একজন ব্যক্তি, রূপালী গাঙ্গুলীকে ভিডিওটি দেখতে বলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Vidya Balan (@balanvidya)

বিদ্যাকে শেষবার একটি ক্রাআম থ্রিলার, জলসা-তে সাংবাদিক হিসাবে দেখা গিয়েছিল। অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া এই ছবিটিতে তিনি শেফালি শাহের সঙ্গে অভিনয় করেছিলেন। বর্তমানে আরও দুটি প্রকল্প বিদ্যার পাইপলাইনে রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00