Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সে কী কাণ্ড! হৃতিকের ব্রা শ্রীলেখার পরনে, অভিযোগ একদমই ফিটিং হয় নি

সেই পণ্যটি স্বয়ং হৃতিক রোশন ব্র্যান্ডের। স্ক্রিনশটটিতে, দেখা পাচ্ছি যে, তিনি পণ্যটি ফেরত দিয়েছেন, এবং সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্যে তিনি একটি মজাদার ক্যাপশন দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: “দুঃখিত হৃতিক রোশন তোমার ব্রা আমার খুব টাইট ছিল”, সে কী কাণ্ড, হৃতিক রোশনের ব্রা নাকি শ্রীলেখা পরেছেন। আর তা টাইট হওয়ার দরুন নায়ককে কমপ্লেনও করলেন তিনি। ব্যপারটা কী, হৃতিক আবার কবে ব্রা পরে! মোটামুটি প্রায় সময়েই খবরে থাকেন টলিউডের স্বনামধন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কোনও সময়ে তাঁর রাস্তার কুকুরদের জন্যে লড়াই করছেন তিনি, আবার কখনও তাঁর পোশাক নিয়েও তুলোধনা চলে প্রতিনিয়ত। তবে কোনও কিছুই নায়িকাকে থিতু করতে পারেনা। সবেতেই নায়িকার সপাটে জবাব স্পষ্ট। আর এতেই ভক্তদের আরও কাছাকাছি চলে এসেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার তিনি ফের ভাইরাল হলেন, তাও আবার জনপ্রিয় বলিউড তারকা হৃতিক রোশনকে একটি মন্তব্য করার সুবাদে। তাও আবার নিজের অন্তর্বাস টাইট হওয়ার জন্যে হৃতিককে দুষলেন নায়িকা।

সম্প্রতি, শ্রীলেখা তাঁর ফেসবুক হ্যান্ডেলে গিয়ে লিখেছেন, “দুঃখিত হৃতিক রোশন তোমার ব্রা আমার জন্য খুব টাইট ছিল।” এরপর তিনি তাঁর এই স্ক্রিনশটটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। কী একদিকে শ্রীলেখা, আরেকদিকে হৃতিক সবটা নিয়েই মাথা ঘেঁটে যাচ্ছে তাইতো! কিছুই বুঝতে পারছেন না নিশ্চয়ই! আসলে সম্প্রতি শ্রীলেখা একটি ই-কমার্স সাইট থেকে তাঁর অন্তর্বাস অথবা ব্রা কিনেছিলেন। আর সেই পণ্যটি স্বয়ং হৃতিক রোশন ব্র্যান্ডের। স্ক্রিনশটটিতে, দেখা পাচ্ছি যে, তিনি পণ্যটি ফেরত দিয়েছেন, এবং সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্যে তিনি একটি মজাদার ক্যাপশন দিয়েছেন। যেখানে লেখা রয়েছে, “দুঃখিত হৃতিক রোশন তোমার ব্রা আমার জন্য খুব টাইট ছিল”। আর এই পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্ত এবং অনুগামীরা অভিনেত্রীর রসালো বোধের আরও একবার প্রশংসা করেছেন।

শ্রীলেখা সবসময়েই সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন। হাস্যরসাত্মক মেম শেয়ার করা, সেলিব্রিটিদের খোঁচা দেওয়া, রাজনৈতিক মতামত শেয়ার করা, তাঁর কাজের জীবন সম্পর্কে সমস্ত আপডেট তিনি প্রতিনিয়ত শেয়ার করে চলেছেন। কাজের ফ্রন্টে, দুটি শর্ট ফিল্ম ‘বেটার হাফ’ এবং ‘এবং ছাদ’ পরিচালনা করার পরে, তিনি তাঁর তৃতীয় শর্ট ফিল্ম ‘বারান্দা’-এর জন্য সেট রেডি করছেন। যেখানে পার্নো মিত্রকে প্রধান চরিত্রে দেখা পাবে। এছাড়া অভিনয়ের ক্ষেত্রে, তাঁকে পরবর্তীতে একটি হরর ফ্লিক ‘ভূতে বিশ্বাস করেন’-এ দেখা যাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00