Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভাড়া বাড়িতে থাকতে হয়’, ২৩ বছর ধরে বলিউডে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ‘ছাভা’ অভিনেতা

২৩ বছর কঠিন সংগ্রামের পরে অবশেষে তিনি 'ছাভা' ছবির মাধ্যমে বিগ ব্রেক পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: খ্যাতির শীর্ষ উঠেও যদি আচমকা কাজ পাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে সেই অভিনেতা-অভিনেত্রীকে খুঁজে পাওয়া মুশকিল। অন্ধকারে হারিয়ে যান তাঁরা। বলিউড বড়ই অদ্ভুত জগত। এখানে যেমন খ্যাতি, প্রতিপত্তি আছে, তেমনি জগত থেকে হারিয়ে গেলে মূহুর্তেই সবার চোখে অচেনা সে। বর্তমানে ‘ছাভা’ ছবির চূড়ান্ত সাফল্যে আকাশে ভাসছেন অভিনেতা বিনীত কুমার। ২৩ বছর কঠিন সংগ্রামের পরে অবশেষে তিনি ‘ছাভা’ ছবির মাধ্যমে বিগ ব্রেক পেয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর বলিউডে টিকে থাকার জন্যে প্রাথমিক জীবনের কঠিন সংগ্রামের কথা উল্লেখ করেছেন। জানিয়েছেন, মহেশ ভাটের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক ছিল একসময়। কিন্তু তাও তিনি ভাল চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। ইন্ডাস্ট্রিতে অনেক সংগ্রাম করেছেন। কিন্তু হার মানেননি। আলিয়া, যাঁকে তিনি ছোট দেখেছেন আজ তিনি একজন সুপারস্টার। তবে অবশ্যই তাঁর সুপারস্টার নায়িকা হওয়ার যোগ্যতা রয়েছে। অভিনেতা বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে রয়েছি ঠিকই, কিন্তু এখনও আমি নিজের বাড়ি বানাতে পারিনি। ভাড়া বাড়িতে থাকতে হয় আমাকে।’

এরপর আলিয়ার সঙ্গে তুলনা টেনে বলেন, আলিয়া তাঁর চরিত্র নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, আমিও করি। সে এখন প্রতিষ্ঠিত। কিন্তু আমি এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু রোজগার করতে পারছি না। আমি আলিয়ার মতো সুযোগ-সুবিধা পাইনি। আমার জীবনের অর্ধেক সময় এই কাজেই কেটে গিয়েছে। আমি কাজ করছি, আমি কীভাবে পরিবারের বিল পরিশোধ করার জন্যে। এখন আমি স্বাধীনতা চাই। টাকার অভাবে পরিবারের খরচ চালানোর সিদ্ধান্ত আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, আলিয়া অভিনয়ে পাকা। আমিও যদি সুযোগ পেতাম এতদিনে অনেক কিছু করতে পারতাম।’

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00