Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যৌন হেনস্থার শিকার! ‘তারক মেহতা’ প্রযোজককে আইনি নোটিস পাঠালেন জেনিফার

শেষমেষ অভিনেত্রী আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এবং গত ৮ই এপ্রিল আমি অসিত মোদী, সোহেল রামানি এবং যতীন বজাজকে নোটিশ পাঠিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’। বহুদিন ধরেই ধারাবাহিকের নির্মিতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছেন। কখনও বকেয়া না মেটানোর অভিযোগ আবার কখনও প্রযোজকদের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ এনেছেন কলাকূশলীরা। টেলি ভিশনের অন্যতম জনপ্রিয় এবং অনেক পুরোনো ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’। দীর্ঘ ১৫ বছর ধরে দর্শকদের মজা দিয়েছে এই ধারাবাহিক। তবে এখন পুরোনো অনেক কলাকুশলীরা ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন। কিন্তু বিতর্ক যেন শেষ হওয়ার নয়।

সম্প্রতি শোয়ের প্রযোজক অসিত কুমার মোদী ফের জড়ালেন আইনি ঝামেলায়। এর আগে টাকা না দেওয়ার অভিযোগে অসিতের বিরুদ্ধে পুলিশে মামলা ঠুকেছিলেন ‘প্রাক্তন তারকা মেহতা’ শৈলেশ লোধা, এবার প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল। ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন পর্দার ‘মিসেস রোশন সোধি’। ১৫ বছর ধরে জেনিফার এই চরিত্রে অভিনয় করে চলেছেন। তাঁর কথায়, গত ৬ই মার্চ শেষবার তারক মেহতার শ্যুটিং করেছেন তিনি। তিনি রীতিমতো বাধ্য হয়েছেন। আর শো ছাড়ার পরেই সোহেল রমানি (প্রোজেক্ট হেড, তারক মেহতা) এবং এক্সিকিউটিভ প্রোডিউসার যতীন বজাজ তাঁকে অপমান করতে শুরু করে। 

অভিনেত্রীর কথায়, তারক মেহতা কা উলটা চশমার সেট পুরোপুরি ভাবে ‘পুরুষ তান্ত্রিক লোকজনে ভরপুর। শেষদিন তিনি যেদিন শ্যুট করেন, তখন ছিল তাঁর বিবাহবার্ষিকী। অনেক আগেই অর্ধেক দিনের ছুটি চেয়েছিলেন। কিন্তু পুরুষ অভিনেতাদের মনমর্জি মতো তাঁকে ছুটি দেওয়া হয়নি। এরপর প্রতিবাদ জানাতেই সোহেল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর যতীন তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করে। এরপরই শো ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। শ্যুটিং আচমকা ছাড়ায় আর্থিক ক্ষতির মুখে এখন অভিনেত্রী। কর্মক্ষেত্র যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে কাজ করবেন না। এরপর প্রযোজক রা তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। শেষমেষ অভিনেত্রী আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এবং গত ৮ই এপ্রিল আমি অসিত মোদী, সোহেল রামানি এবং যতীন বজাজকে নোটিশ পাঠিয়েছেন। অতীতে বহুবার জেনিফারকে যৌন ইঙ্গিত করেছেন প্রযোজক অসিত মোদী, কিন্তু কাজ হারানোর ভয়ে বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00