Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেখে নিন এই সপ্তাহের টিআরপি লিস্ট

উৎসবের মাসে নম্বর কমল ধারাবাহিকের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের মাসে নম্বর কমল ধারাবাহিকের। বলা ভালো এক ধাক্কায় নম্বর কমেছে অনেকগুলি সিরিয়ালের। জি বাংলার ধারাবাহিক গুলির মধ্যেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে একচুল জমি ছাড়তে রাজি নয়। শুধু ধারাবাহিকের রেটিং না তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রিয়ালিটি শো ‘দাদাগিরি’।

আগের মতই নিজের স্থানে অর্থাৎ প্রথমে রয়েছে টিআরপি লিস্টে ‘মিঠাই’, প্রাপ্ত নম্বর ৯.৬। গল্পে নতুন মোড় এনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘যমুনা ঢাকি’, তার প্রাপ্ত নম্বর ৮.১ । দ্বিতীয় থেকে সোজা পঞ্চম স্থানে নেমে এসেছে ‘অপরাজিতা অপু’। তার প্রাপ্ত নম্বর ৭.২। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ‘উমা’ ও ‘রাণী রাসমণি’। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭.৪ ও ৭.৩। শুরুর দিকে টিআরপি লিস্টে শীর্ষে থাকলেও ধীরে ধীরে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে সর্বজয়া, প্রাপ্ত নম্বর ৬.৫। নিজের জায়গা ধরে রেখে সেরা দশে নীল অভিনীত দুই ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ ও ‘উমা’।

অন্যদিকে এসপ্তাহে স্টার জলসার ‘মন ফাগুন’  ছিটকে গেল সেরা পাঁচের লড়াই থেকে। তালিকায় আট নম্বরে জায়গা করে নিল এই সিরিয়াল। শীর্ষে উঠে এল স্টার জলসার ‘ধুলোকণা’। 

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা দশের তালিকা 

মিঠাই ৯.৬

যমুনা ঢাকি৮.১

উমা ৭.৪

রাণী রাসমণি ৭.৩

অপরাজিতা অপু ৭.২

সর্ব জয়া ৬.৫

ধুলোকণা ৬.২

মন ফাগুন ৬.১

খড়কুটো ৫.৯

কৃষ্ণকলি ৫.৭ 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00