Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টেলিদুনিয়ার এই সপ্তাহের স্কোরবোর্ড কী, আপনার পছন্দের সিরিয়ালের প্রাপ্ত নম্বর কত দেখে নিন

আজ টেলিদুনিয়ার ফলপ্রকাশের দিন। সপ্তাহের এই দিনেই প্রকাশিত হয় বাংলা সিরিয়ালের স্কোরবোর্ড। কে এগিয়ে আর কেই বা পিছোলো দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ টেলিদুনিয়ার ফলপ্রকাশের দিন। সপ্তাহের এই দিনেই প্রকাশিত হয় বাংলা সিরিয়ালের স্কোরবোর্ড। ৪৭ তম সপ্তাহেও সেরার সেরা মিঠাই। এগিয়ে রয়েছে উমা। প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি লিস্ট। এগিয়ে রয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’  বলা যায় স্টার জলসা ও জি বাংলা এই দুই চ্যানেলের মধ্যে চলছে এইমুহূর্তে জোরদার লড়াই । কাকে ছেড়ে কাকে দেখবেন দর্শক এখন প্রতিদিন সন্ধ্যায় দর্শক তা নিয়ে বেশ সন্দিহান। দুই চ্যানেলের বেশ কিছু সিরিয়ালের ইতিমধ্যেই টাইম স্লট পরিবর্তনের কথা জানা গিয়েছে। বেশ কিছু সিরিয়ালে আসছে নিত্যনতুন চমক।

এই সপ্তাহেও গত ৩৭ সপ্তাহের মত রেটিং চার্টের শীর্ষে রয়েছে মিঠাই প্রাপ্ত নম্বর ১১.১ দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি প্রাপ্ত নম্বর ৮.৯। যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছে উমা ও অপরাজিতা অপু। দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৮.৬। যৌথভাবে পঞ্চমস্থানে রয়েছে যমুনা ঢাকি ও সর্বজয়া , প্রাপ্ত নম্বর ৮.৫,  অবিশ্বাস্যভাবে পঞ্চমস্থানে উঠে এসেছে ধুলোকণা, প্রাপ্ত নম্বর ৭.৪। 

অন্যদিকে নন-ফিকশন শোগুলির মধ্যে জি বাংলার দাদাগিরি আনলিমিটেড ডান্স বাংলা ডান্সের থেকে এগিয়ে আছে। প্রাপ্ত নম্বর ৬.৫। ডান্স বাংলা ডান্সের প্রাপ্ত নম্বর ৫.৪। স্টার জলসার সুপার সিঙ্গার সিজন-৩-র প্রাপ্ত নম্বর ৩.৯। পিছিয়ে রয়েছে করুণাময়ী রাণী রাসমণি, কৃষ্ণকলি, বরণ, খড়কুটো, কড়িখেলা, মহাপীঠ তারাপীঠ-র। ভাল ফলাফল খুকুমণি হোম ডেলিভারি ও ধুলোকণার। 

অন্যদিকে নন-ফিকশন শোগুলির মধ্যে জি বাংলার দাদাগিরি আনলিমিটেড ডান্স বাংলা ডান্সের থেকে এগিয়ে আছে। প্রাপ্ত নম্বর ৬.৫। ডান্স বাংলা ডান্সের প্রাপ্ত নম্বর ৫.৪। স্টার জলসার সুপার সিঙ্গার সিজন-৩-র প্রাপ্ত নম্বর ৩.৯। 

এক নজরে দেখে নিন টেলি সিরিয়ালগুলির প্রাপ্ত নম্বর 

মিঠাই-১১.১

খুকুমণি হোম ডেলিভারি-৮.৯

উমা ও অপরাজিতা অপু- ৮.৬

যমুনা ঢাকি ও সর্বজয়া -৮.৫

 ধুলোকণা- ৭.৪

দাদাগিরি আনলিমিটেড-৬.৫

ডান্স বাংলা ডান্স-৫.৪

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00