Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্ব, মুখ্যমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের আর্জি টলিউডের

অন্যদিকে গৌতম ঘোষ, প্রসেনজিৎ-এর মিলিত বৈঠকে জানিয়েছেন, বর্তমানে যুগ অনেকটাই বদলেছে, তাই সবকিছু পর্যালোচনা করে নতুন কাঠামোর ব্যবস্থা করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে টলিউড এখন বেসামাল। ঘটনার সূত্রপাত, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিংয়ে কোনও টেকনিশিয়ান এবং কলাকুশলী দের অনুপস্থিতি। যা কিনা টলিউড পরিচালকদের কাছে অপমানজনক বলে মনে হয়। এর পরেই মাঠে নামলেন পরিচালকরা। বর্তমানের বিষয়টি এখন টেকনিশিয়ান ফেডারেশন ভার্সেস ফেডারেশন হয়ে দাঁড়িয়েছে। একদিকে পরিচালকদের কথায় টেকনি শিয়ানদের তাঁদের সব কথা শুনতে হবে, অন্যদিকে টেকনিশিয়ানরা গিল্ডের জোর জুলুমবাজি আর শুনতে রাজি নন। ইতিমধ্যেই লাইট ক্যামেরা অ্যাকশনে তালা দিয়েছেন টলিউড পরিচালকরা, যতক্ষণ না এর মীমাংসা হচ্ছে ততক্ষণ তাঁরা কোনও শুটিং শুরু করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অন্যায় টেলিমহলেরও একই মন্তব্য।

এই নিয়ে সোমবার দুপুরে টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রায় ২ ঘণ্টার বৈঠক করেন টলিউড পরিচালক, প্রযোজকরা। তাঁদের দাবি, সিনে-ইন্ডাস্ট্রি একটা পরিবার। সব পরিবারেই মান-অভিমান থাকে। সেটাকে ‘টেকনিশিয়ান বনাম পরিচালক’ সংঘাতের তকমা দেওয়া চলে না। তাঁদের সাফ মন্তব্য, তাঁদের কলাকুশলীদের সঙ্গে কোনও সংঘাত নেই। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামিকাল মঙ্গলবার থেকেই শুটিং শুরু করতে হবে। নয়তো রোজকার পারিশ্রমিকপ্রাপ্ত কলাকুশলীদের রুটি-রুজিতে টান পড়বে। অন্যদিকে গৌতম ঘোষ, প্রসেনজিৎ-এর মিলিত বৈঠকে জানিয়েছেন, বর্তমানে যুগ অনেকটাই বদলেছে, তাই সবকিছু পর্যালোচনা করে নতুন কাঠামোর ব্যবস্থা করতে হবে। আর বৈঠকের পরে তাঁরা অভাভাবক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন। রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট ইস্যুটি যাতে খতিয়ে দেখেন, সেই আর্জিও জানিয়েছেন তাঁরা।

গৌতম ঘোষ বলেন, সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যেতে হবে। টেকনিশিয়ানদের জন্য সবাই উদ্বিগ্ন। এমতাবস্থায় রাজ্য সরকারের কাছে হস্তক্ষেপ প্রয়োজন। অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আজ রাহুল মুখোপাধ্যায়ের জন্য সবাই একত্রিত হলেও এই সমস্যা অনেকদিনের। বহুদিন ধরেই অভিনেতা, কলাকুশলী, শিল্পীদের কাজ ব্যাহত হয়েছে নানা নিয়মের জন্য। কিছুদিন আগেই একটা বাইরের কোনও বড় সিরিয়াল হওয়ার কাজ চলছিল এখানে। যেটা বন্ধ হয়ে যায়। চরকিরও অনেক কাজ বাতিল হয়েছে। প্যান ইন্ডিয়ার ছবি বানাতে গিয়েও পিছিয়ে যাচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, বাইরের মানুষ এখানে যদি কাজ করতে আসে, তাহলে বাধা থাকার কথা নয়। তিনি নিজেও বাইরে নানা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তাই এখন নিয়ম বদলেছে, আরও নতুন করে ১০ বছরের নিয়মগুলি পর্যালোচনা করা দরকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00