Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাতে প্লাস্টার নিয়ে ‘আলাপ’ সিনেমার প্রিমিয়ারে কোয়েল মল্লিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘যকের ধন’ সিনেমার শুটিং করতে গিয়ে জখম হন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এখনও তাঁর হাতে রয়েছে প্লাস্টার  । এবার সেই অবস্থাতেই  আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর নতুন ছবি ‘আলাপ’-এর  প্রিমিয়ারে গেলেন কোয়েল মল্লিক। সকলের সঙ্গে হাসি মুখে দেখা গেল অভিনেত্রীকে।

‘আলাপ’ প্রিমিয়ারের দিন সকলের নজর কেড়েছিল কোয়েল মল্লিক। শুক্রবার রাতে ছিল এই ছবির প্রিমিয়ার। সেদিন কোয়েলের পরনে ছিল ঢিলেঢালা সবুজ ড্রেস। সঙ্গে কানে মানানসই দুল।    কাঁধে স্লিং ব্যাগ।  হাতে রয়েছে প্লাস্টার । তবে সকলের নজর কেড়েছিল কোয়েল মুখের মিষ্টি হাসি।    প্রিমিয়ারে এসেই ‘টলি ক্যুইন’ বলেন,” আজ আমি একটু বেশি সেজে এসেছি। যাতে সকলের নজর অন্যদিকে চলে যায়।“

উল্লেখ্য আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর নতুন ছবি ‘আলাপ’ প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। এই সিনেমাটি কোয়েলের  স্বামী নিসপাল সিং রানে  প্রযোজিত করেছেন। তাই সেই ছবির প্রিমিয়ারে উজ্জ্বল উপস্থিতি থাকবে কোয়েলের, তা জানাই ছিল। আবির, মিমি ছাড়াও ‘আলাপ’ ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়, প্রমুখ। ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আলাপ’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00