Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্ঘটনায় হত ২১ বছরে জনপ্রিয় টিকটক স্টার আলি দুলিন

দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পথদুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টিকটক স্টার আলি দুলিন। বয়স মাত্র ২১ বছর। সোমবার রাতে তাঁর বন্ধু ইনস্টাগ্রামে এই মৃত্যু সংবাদ পোস্ট করেন। ইনস্টাগ্রামে তিন লেখেন, একটা যন্ত্রণা নিয়ে আপনাদের সকলকে একটি দুঃসংবাদ দিই। জনপ্রিয় টিকটক স্টার এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু আলি দুলিন মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ও শুধু আমার প্রিয় বন্ধু ছিল না। ও একজন অত্যন্ত প্রতিভাধর শিল্পী। ভালো মনের মানুষ ছিল আলি দুলিন। দীর্ঘদিন ধরে ওর সঙ্গে থাকার সুবাদে ওর ভিতরের মানুষটাকে খুব কাছ থেকে দেখেছিলাম। আমার জীবনকে অনেকটা প্রভাবিত করেছে। যতদিন বেঁচে ছিল, ততদিন ও সকলকে হাসি-খুশিতে ভরিয়ে রেখেছিল। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ওর অসংখ্যা গুণমুগ্ধ। সকলের মনে ও চিরকালের জন্য রয়ে যাবে।

আলি দুলিনের অকাল প্রয়াণে শোকে মূহ্যমান তাঁর আরও এক বন্ধু লেইনে ফ্যারেল। ইনস্টাগ্রামে লিখেছেন – সত্যি কথা বলতে কী, ও যে আর নেই সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।  আলি দুলিনের মৃত্যুতে শোকে বাক্যহারা তাঁর আরও এক গুণমুগ্ধ। মেয়েকে হারিয়ে বাক্যহারা মা। দ্য ডেইলি স্টার জানিয়েছে, পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

আলি দুলিন ইনস্টাগ্রামে শেষবার পোস্ট করেছিলেন গত ৫ ডিসেম্বর। ইনস্টাগ্রামের সেই পোস্ট পড়ার পর নেটপাড়ায় একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে – মৃত্যু আসন্ন, সেটা বুঝতে পেরেছিলেন আলি দুলিন। 

আরও পড়ুন ইয়াসিনের শাস্তির বদলা, কাশ্মীরের ৩৫ বছরের টিকটক স্টার তরুণীকে গুলি করে খুন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00