Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আর্চিজ’-য়ে মুখ্য ভূমিকায় তিন স্টার কিড, বলিউডে কী আবার নেপোটিজম?

খুব শিগগিরি বলিউডে ডেবিউ করতে চলেছেন তিন স্টার কিড সুহানা খান, খুশি কাপুর ও অগস্ত্যা নন্দা। এবার সেই খবর সত্যি হল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে খুব শিগগিরি বলিউডে ডেবিউ করতে চলেছেন তিন স্টার কিড সুহানা খান, খুশি কাপুর ও অগস্ত্যা নন্দা। এবার সেই খবর সত্যি হল। জোয়া আখতারের আগামী ছবি ‘আর্চিজ’য়ে ডেবিউ করতে চলেছেন এই তিনজন। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা, বনি কাপুর ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও শাহরুখ কন্যা সুহানাকে দেখা যাবে এই প্রথমবার বড়পর্দায়। অন্যদিকে তাঁদের ফ্যানেরা, বিশেষত কিং খানের ফ্যানেরা  শাহরুখ কন্যার অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

জানা যাচ্ছে অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ছবির শুটিং শুরু হয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন জোয়া আখতার ও রিমা কাগতি। ছবির প্রযোজক রিমা কাগতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শুটিং ফ্লোর থেকে একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে একথা জানিয়েছেন। রিমার পোস্টটি নিজের ইন্সতাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ফারহান আখতার। এই ছবিতে অগস্ত্যার চরিত্রের নাম আর্চি আন্ড্রুজ। সুহানা ও খুশির চরিত্রের নাম যথাক্রমে ভেরোনিকা ও বেটি।  

গত বছর নভেম্বরে জোয়া নিজের এই ছবির কথা সকলকে জানিয়েছিলেন। এই তিন নতুন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে কাজ করার কথাও জানিয়েছিলেন তিনি। সেইসময়ই জানা গিয়েছিল যে উটি ও হিল স্টেশনকেই নাকি বেছে নেওয়া হবে এই ছবির শুটিং লোকেশন হিসাবে। তবে এই ছবির কাস্ট যা আরও একবার মনে করিয়ে দিচ্ছে তা হল বলিউডে নেপোটিজমের অভিযোগ। একটি ছবিতে এভাবে তিন স্টার কিডকে বেছে নেওয়ার ফলে আবারও কি সেই প্রসঙ্গ মাথা চারা দিয়ে উঠবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। 

টানা ৭৭ দিন নিশ্চিন্ত! Airtel আনল দীর্ঘমেয়াদী নতুন প্ল্যান, সাথে আনলিমিটেড কলিং

অক্ষয় তৃতীয়ায় পঞ্চ মহাপুরুষ রাজযোগ, ভাগ্যের চাকা ঘুরবে ৬ রাশির জাতকদের

গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

0:00