Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার ভোটের ময়দানে মুখোমুখি রিচা-পুলকিত, প্রকাশ্যে ‘ফুকরে ৩’-এর ট্রেলার

দেশি কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে ২০১৩ সাল থেকেই ফুকরে দর্শকদের মন জয় করে আসছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জওয়ান’-এর দাপটের কথা মাথায় রেখে আগেভাগেই ‘ফুকরে ৩’-এর মুক্তি পিছিয়ে দিয়েছিল নির্মাতারা। ‘ফুকরে’-র দ্বিতীয় কিস্তির ছয় বছর পর সিনেমা হলে আসছে ‘ফুকরে ৩’। এই ছবিতে রয়েছে চমকের পর চমক। আজ মুক্তি পেল ছবির ট্রেলার। আর এই ছবির মাধ্যমেই বহু বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করলেন পুলকিত সম্রাট। যেখানে তাঁকে দেখা যাবে, হানি চরিত্রে, মনজোত সিং-কে লালি হালওয়াই চরিত্রে এবং বরুণ শর্মাকে চুচা হিসেবে। তবে এই পার্টে খাস দেখা মিলবে পঙ্কজ ত্রিপাঠির, যিনি জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ পন্ডিতজি হিসেবে থাকবেন। তবে ছবির নায়িকা রিচা চাড্ডার চরিত্রের নাম ভলি পাঞ্জাবন। ‘ফুকরে ৩’-এর ট্রেলারটি শুরু হচ্ছে, পুলকিত এবং বরুণের স্কুলের স্মৃতিচারণা দিয়ে।

এরপর দেখা গিয়েছে, বর্তমান সময়ে তাঁরা রিচা চাড্ডার বিরুদ্ধে নির্বাচন লড়ার পরিকল্পনা করছেন। এবারই ভোটের লড়াইয়ে মুখোমুখি হবেনরিচা এবং পুলকিত, এরপরই ঘটবে একের পর এক চমক, যা দেখে দর্শকরা হাসতে হাসতে কুপোকাত হওয়ার দশা হতে বাধ্য। দেশি কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে ২০১৩ সাল থেকেই ফুকরে দর্শকদের মন জয় করে আসছে। এর আগের দুটি কিস্তির অংশ ছিলেন আলি ফাজল, যিনি রিচা চাড্ডার বর্তমান স্বামী, তবে এই পার্টে তিনি নেই। মৃগদীপ সিং লাম্বা দ্বারা পরিচালিত এবং রীতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি ফুকরের তৃতীয় কিস্তি প্রেক্ষাগৃহে আসছে ২৮ সেপ্টেম্বর।

প্রথমে ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তির দিনই ফুকরে ৩-এর মুক্তির কথা ছিল। কিন্তু জওয়ানের সঙ্গে সংঘর্ষে তাঁরা এঁটে উঠতে পারবে না বলেই পিছিয়ে ১ ডিসেম্বর করে দেওয়া হয়। তবে প্রভাসের সালার-এর মুক্তির তারিখ ২৮ সেপ্টেম্বর থেকে সরে যেতেই সেই স্লট দখল করে নেয় ফুকরে ৩। এদিকে ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’। সঙ্গে ৭ তারিখ মুক্তি পাবে জওয়ান, যার রাজত্ব চলবে গোটা মাস জুড়েই। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘ফুকরে’(Fukrey), আর ২০১৭ সালে ‘ফুকরে রিটার্নস’(Fukrey Returns)। দুটি ছবিই বক্সঅফিসে দারুন রাজত্ব জমিয়ে ছিল। 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00