Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজের প্যানসেক্সুয়াল চরিত্রের কথা এই প্রথম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মনিকা ডোগরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গায়িকা অভিনেত্রী মনিকা ডোগরা (Monica Dogra) সম্প্রতি তাঁর প্যানসেক্সুয়ালিটির (Pansexuality) বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন কি ভাবে তিনি তাঁর এই সম্পর্কের কথা মিডিয়ার থেকে লুকিয়ে রেখেছিলেন এতদিন। এই বিষয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্যানসেক্সুয়াল কথাটা তিনি পাঁচ বা ছয়বছর আগে প্রথম শুনেছিলেন। সেই কারণে প্রাথমিকভাবে তাঁর পক্ষে তখন বুঝতে অসুবিধা হয়েছিল যে, তাঁর চরিত্র আদৌ কি প্যানসেক্সুয়াল নাকি সমকামী নাকি অন্যকিছু। এমনকী সেই সময়ে সমকামী ব্যাপারটাও একটা অপবাদ মূলক শব্দ ছিল সমাজের চোখে।

অভিনেত্রী আরও জানান যে, তিনি কিছুদিন একজন টমবয় ছিলেন, আবার তাঁর ছোটবেলা কেটেছিল হাইপার-ফেমিনাইন হিসেবে। আসলে তাঁর কথায় সহজ ভাষা করলে এটাই দ্বারায় যে তিনি, উভকামী ছিলেন। তিনি ছেলে ও মেয়ে উভয়কেই পছন্দ করেন। যদিও মনিকার কথায়, কলেজে ওঠার আগে, কোনও মেয়ের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান নি।

তখনও তাঁর পুরুষদের প্রতি অনুভূতি ছিল। কিন্তু এক সময়ে গায়িকা নিজেই তাঁর এই চারিত্রিক বৈশিষ্ট্যটি আবিষ্কার করেন। তখন তিনি বুঝতে পারেন যে, তিনি মেয়েলি শক্তি পুরুষ এবং পুরুষালি শক্তি মহিলাদের বেশি পছন্দ করেন।

তখন মনিকা বুঝতে পারেন প্যানসেক্সুয়ালিটির সংজ্ঞাটি আসলে ঠিক কি? আর তখন তিনি সিদ্ধান্ত নেন প্যানসেক্সুয়ালিটি সম্পর্কেই জড়াবেন তিনি। তবে তিনি এমন একজন পুরুষকে বিয়ে করেছিলেন, যিনি খুব ভদ্র, দয়ালু, জ্ঞানী এবং অত্যন্ত বোধগম্য। সেই কারণেই অভিনেত্রীর কথা তাঁর স্বামী বুঝতে পেরেছিলেন। মণিকা তাঁর স্বামীকে বলেছিলেন যে তিনি, তাঁর একজন সহ-অভিনেত্রীকে ভালোবাসেন। একসঙ্গে ছবি করার সময়েই তাঁরা প্রেমে পড়েন। সেই কারণে অভিনেত্রী তাঁর বিবাহিত জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর মহিলা অভিনেত্রীকে বিয়ে করেন। আর এই সত্যটাই অভিনেত্রী এতদিন লুকিয়ে রেখেছিলেন সংবাদের থেকে।

মনিকা তাঁর শো ‘দ্য ম্যারিড ওম্যান’ এর পর থেকেই জনপ্রিয়তা অর্জন করেন। যেটি ওটিটা প্ল্যাটফর্মে স্ট্রিমিং হয়েছিল। অভিনেত্রীর কথায় তিনি এই সমকামী বা উভকামী প্রেম বিশ্বের নজরে লিপিবদ্ধ করতে চান। আর আজ তিনি কে একজন সমকামী, সেই নিয়ে তিনি এক্কেবারে লজ্জিত নন। বরং তিনি সমকামী বা উভকামী বিষয়টির ঘৃণ্যতা প্রসঙ্গে সমাজকে আরো সচেতন করেছেন, আর এই বিষয়টি যে ঘৃণ্য তাও সমাজের মাথা থেকে ঝেরে ফেলে দিতে বলেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00