Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

”রিল ও রিয়েল লাইফের মেয়ের পার্থক্য আছে”, নাম না করে কটাক্ষ অভিষেকের পত্নীর

রিল ও রিয়েল লাইফের বিস্তর পার্থক্য। অভিষেক নিজেও সেটা বুঝত। নাম না করে অভিনেতার সহকর্মীকে কটাক্ষ করলেন অভিষেকের পত্নীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একমাসও হয়নি না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেতার পরিবার, অর্থাৎ তাঁর স্ত্রী সংযুক্তা ও মেয়ে সাইনা ওরফে ডল। সম্প্রতি নন্দনে  প্রয়াত অভিনেতার শেষ ছবি ‘পঞ্চভূজ’-র ট্রেলার ও পোস্টার লঞ্চ হল। সেখানেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও কন্যা। সঙ্গে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ তাঁর সহকর্মীরা। এদিনের এই অনুষ্ঠানে মিঠু ওরফে অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, সখ্যতা ছিল ঠিক কতটা তা জানান তাঁর বহুদিনের সহকর্মী দুলাল লাহিড়ী। উপস্থিত ছিলেন অভিষেকের অনস্ক্রিন কন্যে ‘গুনগুন’ অর্থাৎ তৃণা সরকার।

এদিনের অনুষ্ঠানে নাকি গুনগুন ভরা সভায় জানান, ‘ ‘মিঠু দা প্রায়ই আমাকে বলত সাইনা যেন বড় হয়ে তৃণার মত হয়। কেন এমনটা বলত জানি না। কিন্তু আমি চাই ডল আমার থেকেও ভালো মানুষ হোক এবং কেরিয়ারে অনেক উন্নতি করুক।” তৃণার এমন কথা শোনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে সোশ্যাল মিডিয়ায় নাম না করে তৃণার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিষেক জায়া সংযুক্তা।

 

মেয়ে সাইনার যখন সদ্যোজাত তখন বাবা অভিষেকের সঙ্গে তোলা একটি ভিডিও পোস্ট করেন সংযুক্তা চট্টোপাধ্যায়। এবং সেই পোস্টের দীর্ঘ ক্যাপশনে লেখেন ”অভিষেক ওঁর মেয়ে ডলকে ভীষণ ভীষণ ভালবাসত। এবং আমাদের সাইনা ঠিক যেমন তেমনভাবেই ভালবাসত। লাস্ট সেমিস্টারে সাইনা ৯২% নম্বর পেয়েছে সেই খুশিতে অভিষেক একটি পার্টি থ্রো করেছিল। অভিষেক বা আমরা আমাদের মেয়েকে তেমনভাবেই ভালোবেসেছি ঠিক সে যেমনটা। আমরা কখনও চাইনি বা চাইনা সে অন্য কারও মত তৈরি হোক। রিল ও রিয়েল লাইফের বিস্তর পার্থক্য। অভিষেক নিজেও সেটা বুঝত। ( অভিষেকের এক সহকর্মীর কথায় অভিষেক চাইত সাইনা তাঁর মত তৈরি হোক) আসুন বাবা ও মেয়ের মধ্যেকার এই সম্মান ও ভালোবাসার সম্পর্ককে আমরাও শ্রদ্ধা ও সম্মান করি। ”   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00