Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অপেক্ষার অবসান! প্রকাশিত হল টেইলরের নতুন অ্যালবাম ‘মিডনাইটস’

ছাড়াও কিছুদিন আগে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরস্কার গ্রহণের সময় তিনি তাঁর নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ ঘোষণা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পপ তারকা টেইলর সুইফটের নতুন গান মানেই ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা। তাঁর নতুন গানের জন্যে সারাবছর অপেক্ষা করে থাকেন ভক্তরা। ২০২০ সালে গ্র্যামি পুরস্কার বিজয়ী গায়িকা টেইলর মাত্র ৫ মাসের ব্যবধানে তাঁর অ্যালবাম ‘ফোকলোর’ এবং ফলো-আপ ‘এভারমোর’ মুক্তি দিয়ে রীতিমতো রেকর্ড গড়েছেন। এছাড়াও কিছুদিন আগে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরস্কার গ্রহণের সময় তিনি তাঁর নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ ঘোষণা করেন। সেই থেকে টেইলর ভক্তরা অপেক্ষায় দিন গুনছিলেন তাঁর নতুন গানের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

ভক্তদের জন্যে সুখবর, আগামী ২১ অক্টোবর আসছে টেইলরের নতুন অ্যালবাম। গত ৬ অক্টোবর তিনি নিজের সোশ্যাল মাধ্যমে এই কথা জানিয়েছেন। প্রায় ১৩টি গান দিয়ে সাজানো এই অ্যালবামে মানুষের নানারকম অনুভূতির কথা প্রতিফলিত হবে। এমনকি এই অ্যালবামের একটি গানে তিনি নিজের জীবনের কথাও তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে টেইলর বলেছেন, ‘আসন্ন অ্যালবামের অ্যান্টি-হিরো গানটি আমার লেখা এবং গাওয়া প্রিয় একটি গান। গানটিতে আমার জীবনের কথা তুলে ধরা হয়েছে। আমার জীবনের নিরাপত্তাহীনতার পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনের সঙ্গে সংগ্রামের কথা প্রকাশ পাবে এই গানটিতে। এছাড়াও সাইড এ-তে রয়েছে আরো একাধিক গান। যেমন ‘ল্যাভেন্ডার হ্যাজ, মেরন, অ্যান্টি-হিরো, স্নো অন দ্য বিচ, ইউ আর অন ইউর ওউন কিড এবং মিডনাইট রেইন। অপরদিকে সাইড বি-তে রয়েছে ‘কোয়েশ্চেন, ভিজিলান্ট এস, বেজওয়েল্ড, লেবিরিন্থ ও কর্মা। কর্মা ট্র্যাকটি র‌্যাপার কানি ওয়েস্ট এবং রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ানের সঙ্গে তার নাটক সম্পর্কে গুজব নিয়ে তৈরি। এখানে আরও রয়েছে সুইট নাথিং এবং মাস্টারমাইন্ড।’

প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই নয়া রেকর্ড গড়ল টেইলর সুইফটের সর্বশেষ অ্যালবাম

বিশ্বের বিলিয়নিয়ারের তালিকায় নাম তুললেন পপ তারকা টেইলর সুইফট

টেলর সুইফটের কনসার্টে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় নিহত ১৬ বছরের ভক্ত

জেতার পর খেলার মাঠেই প্রেমিককে জড়িয়ে ধরে চুম্বন, ফের বিতর্কের মুখে সুইফট

সম্পত্তির নিরিখে বিয়ন্স এবং টেলর সুইফটকে পিছনে ফেলে শীর্ষে রিহানা

৬ বছরের সম্পর্কে ইতি টানলেন পপ গায়িকা টেইলর সুইফ্ট

জনপ্রিয় পপতারকার শোয়ের টিকিট বিক্রি বন্ধ, অবিলম্বে তদন্তের দাবি মার্কিন কংগ্রেসের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00