Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুলল রহস্যের জট, ছেলেকে কোলে নিয়ে ক্যামেরায় মুখ দেখালেন মোনালিসা

আমি ও বিশ্বজিৎ পুত্রসন্তানের বাবা-মা হয়েছি, সকলে আশীর্বাদ করবেন’’। এবার সরাসরি সন্তানকে নিয়ে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা পাল। সংগীত বাংলার সঞ্চালিকা হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন মোনালিসা। একসময় বাংলার তরুণ প্রজন্মের ঘুম ভাঙতো সকালে সংগীত বাংলায় মোনালিসার অনুষ্ঠান দেখে। পরবর্তীকালে একাধিক ধারাবাহিকে অভিনয় করেন মোনালিসা। শেষবার স্টার জলসার জনপ্রিয় ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবার বড়জা তন্দ্রার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। খলনায়িকার চরিত্রের অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপর থেকেই তাঁকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। এবার সবাইকে চমকে দিয়ে একেবারে সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন মোনালিসা।

গত অক্টোবর মাসে অনুরাগীদের নিজের মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মোনালিসা লিখেছিলেন ‘‘আমি ও বিশ্বজিৎ পুত্রসন্তানের বাবা-মা হয়েছি, সকলে আশীর্বাদ করবেন’’। এবার সরাসরি সন্তানকে নিয়ে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মঙ্গলবার একটি ছবি পোস্ট করেন মোনালিসা। ছবিতে দেখা গিয়েছে, সাদা রঙের একটা পোশাক পরে আছেন মোনালিসা। এবং তার কোলে রয়েছে সদ্যজাত সন্তান। সাদা তোয়ালেতে ক্ষুদেকে মুড়িয়ে রেখেছেন অভিনেত্রী। নীল-সাদা বেলুনে সাজানো রয়েছে বাড়ির প্রবেশ পথ। সম্ভবত হাসপাতাল থেকে ফেরার পরই ছবিটি তুলেছিলেন মোনালিসা। 

অভিনেত্রী ছেলের নাম রেখেছেন ‘রেয়াংশ’। ছবির ক্যাপশনে মোনালিসা লিখেছেন রেয়াংশের সঙ্গে পরিচয় করুন। রেয়াংশ শব্দের অর্থ হলো ‘আলোক রশ্মি’ বা আশার আলো। পাশাপাশি এটি ভগবান বিষ্ণুর আরও এক নাম।  উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নিজের ছোটবেলার বন্ধু বিশ্বজিৎ সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন মোনালিসা। পরে কর্মসূত্রে বিশ্বজিৎ লন্ডন চলে গেলে ‘লং ডিসট্যান্স’ সম্পর্ক বজায় রাখেন অভিনেত্রী। এরপর ২০১৮ সালের ১৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00