Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনভিপ্রেত ঘটনা, ঋতুপর্ণার টুইটের প্রত্যুত্তরে ক্ষমা চাইল উড়ান সংস্থা

শুটিংয়ের জন্য আমেদাবাদ যাওয়ার কথা ছিল, অনুরোধ, কান্নাকাটির পরেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। পদত্যাগ ইন্ডিগোর চিফ ফিনান্সিয়াল অফিসারের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গল ভোরে আহমেদাবাদগামী বিমানে ওঠার কথা ছিল টলিউডের জনপ্রিয় নায়িকা-অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু এমন ঘটনা যে তাঁর সঙ্গে ঘটতে চলেছে বিমানবন্দরে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি। ভোর ৪.৫৫ মিনিটে ছিল বিমানের বোর্ডিং টাইম। নায়িকা পৌঁছান ৫.১০-৫.১২ মিনিটের মধ্যে। ১৯ নং গেট দিয়ে প্রবেশ করার সময়ই তাঁকে আটকানো হয় ও শেষপর্যন্ত তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়না বলা হয় নির্দিষ্ট সময়ে বোর্ডিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাঁকে বেশ কয়েকবার ডাকা ও ফোন করা হয়েছে। যদিও অভিনেত্রী জানান তাঁর কাছে কোনও ফোন আসেনি এবং বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে যখন আটকানো হয় তিনি বহুবার অনুরোধ করেন যাতে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়। শত বচসা, অনুরোধ, কান্নাকাটির পরেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। শুটিংয়ের জন্য আমেদাবাদ যাওয়ার কথা ছিল অভিনেত্রীর।

এমন ঘটনায় সারাদিনের সমস্ত শিডিউল স্বাভাবিকভাবেই ওলটপালট হয়ে যায়। সকালবেলাতেই এমন এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে স্বাভাবিকভাবেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ক্ষোভ উগরে দিয়ে প্রথম সারির ওই বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এরপর তাঁর ওই পোস্টে কমেন্ট করে ক্ষমা চাওয়া হয় ওই উড়ান সংস্থার তরফে। লেখা হয় ” এমন ঘটনায় আমরা দুঃখিত। আমাদের তরফ থেকে আপনাকে অনেকক্ষণ ধরে ফোন করা হচ্ছে কিন্তু আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। আপনার সুবিধা অনুযায়ী আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন’।  ভোরের ওই বিমানে উঠতে না পারলেও পড়ে বেঙ্গালুরু হয়ে আহমেদাবাদ পৌঁছেছেন অভিনেত্রী।

অন্যদিকে এদিনই পদত্যাগ করেন ইন্ডিগোর চিফ ফিনান্সিয়াল অফিসার জিতেন চোপড়া। মঙ্গলবার ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে এই কথা জানানো হয়। আজ ভোরের এমন এক ঘটনার পরেই জিতেন চোপড়ার পদত্যাগ বেশ ভাবাচ্ছে সকলকে। ঋতুপর্ণার টুইটের প্রত্যুত্ত্রে ইন্ডিগো বিমান সংস্থা ক্ষমা চাইলেও ঘটনাটি ঘটার বেশ কিছুক্ষণের মধ্যেই এমনভাবে কেন পদত্যাগ করলেন তিনি তা নিয়ে একাধিক মত শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে অভিনেত্রীর সঙ্গে সকালে ঘটে যাওয়া এই ঘটনার জেরেই তাঁর এমন পদত্যাগ। যদিও এই উড়ান সংস্থার তরফে এখনও সঠিক কোনও কারণ জানানো হয়নি।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00