Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নোরা ফাতেহিকে “অশালীন ভাবে স্পর্শ”, মুখ খুললেন টেরেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি (Nora fatehi)। তাঁর নাচের জাদুতে মুগ্ধ অনুরাগীরা। বিভিন্ন সময় নাচের বিভিন্ন রিয়্যালিটি শোতে অতিথি হিসেবে দেখা যায় তাঁকে। এবং সেই সব অনুষ্ঠানের মঞ্চে বিভিন্ন গানে নেচে দর্শকদের তাক লাগিয়ে দেন অভিনেত্রী। এরকমই একটি রিয়্যালিটি শতে অংশ নিয়ে অশালীন আচরনের স্বীকার হলেন বলিউড অভিনেত্রী। গত বছর ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’-এর একটি পর্বে অংশ নিয়েছিলেন নোরা। এই অনুষ্ঠানে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের (Terence luis)সঙ্গে একসঙ্গে নাচ করেন অভিনেত্রী। অভিযোগ এই নাচের সময় নোরাকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন টেরেন্স লুইস। সম্প্রতি মণীশ পালের পডকাস্ট শোতে অংশ নেন টেরেন্স। এই অনুষ্ঠানে এসে “বিষয়টা খুবই সাধারণ, ঘটনাক্রমে ঘটে গিয়েছিল” বলে বর্ণনা করেন টেরেন্স।

কোরিওগ্রাফার বলেন “ওইদিন শোতে বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। শোতে বিচারক হিসাবে গীতা কাপুর, আমি এবং নোরা উপস্থিত ছিলাম। সেসময় মালাইকার কোভিড পজিটিভ হওয়ায়, ওঁর জায়গায় নোরা এসেছিল। গীতা কাপুর আমাদের বলেছিলেন, শত্রুঘ্ন সিনহা মঞ্চে ঢুকলেই আমাদের তাঁদেরকে স্বাগত জানাতে হবে। হঠাৎকরে গীতার মনে হয় মাথা নত করে অর্ভ্যথনা জানানো উচিত। উনি যেটা করেন, আমরাও ওনাকে অনুসরণ করি। বিষয়টা কীভাবে ঘটেছিল জানি না। আমি আদৌ নোরাকে স্পর্শ করেছিলাম কিনা সেটাও মনে করতে পারছি না। এটা নিয়ে নোরার সঙ্গেও আমি কথা বলেছি। ও এমনকিছু মনে করতে পারছে না”।

টেরেন্স প্রশ্ন তোলেন, “চারিদিকে যেখানে ক্যামেরা রয়েছে, সেখানে কেন আমি এমন কাজ করব”? তিনি বলেন, “কারোর সঙ্গে এইধরনের কাজ করার কথা ভাবতেও পারি না। বিষয়টা খুবই সাধারণ, হয়ত হাত লেগে গিয়েছে”। টেরেন্স বলেন, “ভিডিয়োটি জুম করে এমনভাবে বানানো হয়েছে যাতে সত্যি মনে হয়। ভিডিয়োতে এফেক্ট দেওয়া হয়েছে সেটা স্পষ্ট। খুবই নোংরামো এটা। এটা ছড়িয়ে পড়ার পর আমাকে খুবই অশ্রাব্য ভাষায় গালি দেওয়া হচ্ছে”।

টেরেন্সের কথায় “আমি বহুবার নোরার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নেচেছি, এই তো দুই সপ্তাহ আগেও একটা শোতে নোরা আমাকে ওঁর সঙ্গে নাচ করার জন্য ডাকলো। পারফর্ম করার সময় নাচের দিকেই মন থাকে। বিশ্বের আর অন্য কোনও কিছুই মাথায় থাকে না আমাদের”।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00