Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘স্বস্তিকা তো ঘরের মেয়ে’- হল পাওয়া নিয়ে ‘শ্রীমতী’কে বিঁধলেন ‘শ্রীময়ী’

স্বস্তিকার অভিযোগ নিয়ে মুখ খুললেন পর্দার 'শ্রীময়ী' অর্থাৎ ইন্দ্রাণী হালদার। প্রথমেই স্বস্তিকাকে ধন্যবাদ জানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির প্রথমেই ১৭টি হল পেয়েছিল স্বস্তিকা-সোহম অভিনীত অর্জুন দত্ত পরিচালিত ছবি ‘শ্রীমতী’। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই স্বস্তিকার ‘শ্রীমতী’র জায়গায় শো পেয়েছে এসভিএফের ‘কুলের আচার’। আর তাতেই বেজায় চটেছেন স্বস্তিকা। ডিস্ট্রিবিউটারের তরফে এনেছেন অভিযোগ। জানিয়েছেন, ডিস্ট্রিবিউটর এসভিএফ নিজের ছবি চালানোর জন্য তাঁর ‘শ্রীমতী’র শো পাল্টে দিয়েছে। এবার স্বস্তিকার অভিযোগ নিয়ে মুখ খুললেন পর্দার ‘শ্রীময়ী’ অর্থাৎ ইন্দ্রাণী হালদার। 

প্রথমেই স্বস্তিকাকে ধন্যবাদ জানিয়েছেন ইন্দ্রাণী হালদার। এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ”স্বস্তিকাকে ধন্যবাদ। ও নিজেই ‘কুলের আচার’র প্রচার সেরে দিল। ইন্দ্রাণীর মতে বড় প্রযোজনা সংস্থার ছবি হওয়ার দরকার পরে না। ছবি ভালো হলে তা সব সিনেমা হলেই জায়গা পায়। । নন্দন সহ একাধিক প্রেক্ষাগৃহে কুলের আচারের শো হাউজফুল। কিন্তু এখন হাউজফুল হলেই বোঝা যাবে না ছবি হিট কিনা। দ্বিতীয় সপ্তাহেই বোঝা যাবে দর্শক সংখ্যা।” দর্শকের পছন্দেই যে হলে ছবি টেকে তাও স্পষ্ট তাঁর বক্তব্যে। তাই কোনও ছবির জন্য কোনও ছবি চলে তা মানতে নারাজ ইন্দ্রাণী হালদার।

শুধু তাই নয়, ইন্দ্রাণীর আরও বক্তব্য, স্বস্তিকা এসভিএফের ঘরের মেয়ে ও প্রযোজনা সংস্থার সঙ্গেই এই ব্যাপারটা বুঝে নিক। এর উত্তরে স্বাস্তিকা বলেছেন এত বছরে মাত্র আড়াইখানা ছবি সে করেছে এই প্রযোজনা সংস্থার ব্যানারে। তাই এই কথা যুক্তিহীন। অন্যদিকে ‘কুলের আচার’র মাধ্যমে প্রায় ৫ বছর পর বড়পর্দায় ফিরেছেন ইন্দ্রাণী।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00