Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মা হতে চলেছেন স্বরা ভাস্কর!

মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: চমক দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। নিজের মুখেই দিলেন সুখবর। এবার সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজের মুখেই জানালেন তিনি। জানিয়েছেন, ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা। মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নিজেই।

সম্প্রতি দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বরা। দিওয়ালির দিন তিনি কাটিয়েছিলেন অ্যাডপশন সেন্টারের বাচ্চাদের সাথে। ইতিমধ্যে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথারিটি-র কাছে আবেদনও করে ফেলেছেন দত্তক নেওয়ার। এখন শুধু সন্তানকে কাছে পাওয়ার অপেক্ষা।

অভিনেত্রী জানান, ‘CARA-র অপেক্ষারত মা-বাবার তালিকায় এখন আমিও আছি। জানি এই প্রক্রিয়ায় অনেকটা সময় লেগে যায়। দু’-তিন বছরও লেগে যায়। তবে আমি যেন মা হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘আমি সবসময় একটা পরিবার আর বাচ্চা চেয়ে এসেছি। আর বুঝতে পেরেছি দত্তক নেওয়ার মাধ্যমে আমার এই ইচ্ছেপূরণ সম্ভব। ভাগ্য ভালো আমাদের দেশে, রাজ্যে একা মহিলাদের বাচ্চা দত্তক নেওয়ার অধিকার দেওয়া হয়। আমি অনেক কাপলদের সাথে কথা বলেছি যাঁরা সন্তান দত্তক নিয়েছেন, অনেক দত্তক সন্তানদের সাথেও কথা বলেছি, যাঁরা এখন প্রাপ্তবয়স্ক।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00