Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিআরপিতে চমক! সূর্য-দীপার অবস্থান স্থায়ী, মিঠাই উঠে এলো সেরা দশে

তবে চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় টপার হিসেবে রয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলে এসেছে চলতি সপ্তাহের টিআরপি। এই সপ্তাহের টিআরপিতে চমকের শেষ নেই। মনে হচ্ছে, জি বাংলার মিঠাইয়ের ভাগ্য ফিরছে। একসময় টানা ৫৪ সপ্তাহে টিআরপির শীর্ষে রাজত্ব করলেও বহুদিন মিঠাইয়ের কোনও দেখা নেই টিআরপির তালিকায়। এবার সেরা দশে জায়গা করে নিল মিঠাই। তবে চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় টপার হিসেবে রয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক।

দ্বিতীয় এবং তৃতীয়স্থানে একই মাথা রয়েছে। টিআরপি তালিকায় বেঙ্গল টপার বরাবরের মতো এবারেও অনুরাগের ছোঁয়া। গত সপ্তাহে টিআরপি রেট খানিকটা নেমে এলেও এই সপ্তাহে একেবারে ঘুরে দাঁড়িয়েছে অনুরাগের ছোঁয়া। তিনে এবার পল্লবী আর রুবেলের নিম ফুলের মধু। পাঁচ থেকে সোজা উঠে এল তিনে। এদিকে টিআরপি বাড়িয়ে এগিয়ে চলেছে মেয়েবেলা। রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয় নিয়ে যতই কটাক্ষ হোক না কেন ত্রিকোণ প্রেমের কাহিনীতে একেবারে মজে অনুরাগীরা। মিঠাই ধারাবাহিক এবার দশ নম্বরে। তবে স্লটে উঠেছে এটাই শান্তি সৌমিতৃষা-আদৃতের ভক্তদের। তৃণার বালিঝড় মাথা তুলে দাঁড়াতেই পারছে না। 

চলুন দেখে নেওয়া যাক এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.০) (স্টার জলসা) 

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৩)(জি বাংলা) 

তৃতীয়- নিম ফুলের মধু (৭.৮)(জি বাংলা) 

চতুর্থ- গৌরী এলো (৭.৭)(জি বাংলা) 

পঞ্চম-খেলনা বাড়ি (৭.৫)(জি বাংলা) 

 ষষ্ঠ- পঞ্চমী(৬.৭)(স্টার জলসা) 

সপ্তম- রাঙা বউ (৬.৬)(জি বাংলা) 

অষ্টম-মেয়েবেলা (৬.৪)(স্টার জলসা) 

নবম-বাংলা মিডিয়াম (৬.২)(স্টার জলসা) 

দশম- মিঠাই (৬.১)(জি বাংলা) 

এই সপ্তাহ থেকে অনুরাগের ছোঁয়াকে মুখোমুখি হতে হয়েছে মুকুট-এর। যার ফলাফল হাতে আসবে আগামী সপ্তাহে। এদিকে নন ফিকশনের তালিকায় সম্প্রতিই বদলছে ঘরে ঘরে জি বাংলার স্লট। এবার থেকে দুপুর ২.৩০টের সময় সম্প্রচারিত হবে এই শো। ঠিক যখন মা-পিসিমাদের একটু বিশ্রাম নেওয়ার সময়।

এক নজরে নন-ফিকশন জঁরের টিআরপি-

দিদি নম্বর [সানডে ধামাকা] (৬.৩)

ডান্স বাংলা ডান্স (৫.৭)

সুপার সিঙ্গার ৪ (৩.৮)

ঘরে ঘরে জি বাংলা (১.৩)

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00