Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গদর 2’ প্রচারে রাজস্থানে সানি দেওল, নাচলেন জওয়ানদের সঙ্গে, মুগ্ধ ভক্তরা

এদিকে জওয়ানরা তাঁর ছবির বিখ্যাত গান 'উদ জা কালে কাভা' গানটিও পরিবেশন করলেন। জওয়ানদের এই ভূমিকা সানির হৃদয়কে রীতিমতো জয় করে নিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অগস্ট ভারতীয় বক্সঅফিসে হতে চলেছে জোরদার টক্কর। একই দিনে মুক্তি পেতে চলেছে সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘গদর2’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘OMG 2’। উভয় ছবির জন্যই ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা রত। তবে উভয় ছবিতেই সেন্সর বোর্ডের নির্দেশে একাধিক দৃশ্যে কাঁচি পড়েছে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর’-এর সিক্যুয়াল ‘গদর 2’। ফের দর্শকদের নস্টালজিক করে তুলবে আইকনিক জুটি তারা-সাকিনা। আর এই ছবির হাত ধরেই বহুবছর ধরে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনয়ে প্রত্যাবর্তন করলেন। জানা গিয়েছে,সেন্সর বোর্ডের নির্দেশে ছবিতে দেখানো কোরআন, গীতা পাঠ সবটাই বাদ পড়েছে। ছবির গান, ট্রেলার, পোস্টার ইতিমধ্যেই ভক্তদের মনে ব্যপক সাড়া ফেলেছে। আর মাত্র ৮ দিন বাকি, তাই জোরকদমে শুরু হয়েছে প্রচার পর্ব। ‘গদর 2’-এর নির্মাতারা সারা দেশে ছবিটি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে চান। বক্সঅফিসে ছবিটি ব্যপক সাড়া ফেলবে হলে আশাবাদী নির্মাতারা।

এই মুহূর্তে সানি দেওল রাজস্থানের লংগেওয়ালার আইকনিক সাইটে ছবির প্রচার করতে গিয়েছেন এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে মিলিত হয়েছেন। সানি নিজেই প্রচার পর্বের কিছু ঝলক এদিন নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। রাজস্থানের লঙ্গেওয়ালা শহরে তাঁর সফরের ভিডিও এবং ছবিগুলির একটি সিরিজ তুলে ধরেছেন। আসলে, এটি সেই জায়গা যেখানে ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধ বাঁধে। সানির ১৯৯৭ সালের চলচ্চিত্র বর্ডারেও এই স্থানের ঝলক রয়েছে। সানির করা পোস্টে দেখা গিয়েছে, হেলিকপ্টার তিনি ওই স্থানে উঠে এসেছেন। একজন বিএসএফ জওয়ানের সঙ্গে হাত-কুস্তি খেলায় লিপ্ত হয়েছেন এবং তিনি তাঁদের নির্দেশনায় একটি সাবমেশিনগান চালানোর প্রশিক্ষণও নিয়েছেন। এদিকে জওয়ানরা তাঁর ছবির বিখ্যাত গান ‘উদ জা কালে কাভা’ গানটিও পরিবেশন করলেন। জওয়ানদের এই ভূমিকা সানির হৃদয়কে রীতিমতো জয় করে নিল। তানোট মাতা মন্দিরে অভিনেতা তাঁর ছবির জন্যে প্রার্থনা চাইতে গেলেন। পোস্টটি শেয়ার করে, সানি তাঁর ক্যাপশনে লিখেছেন, “সীমান্ত নিরাপত্তা বাহিনী, লংগেওয়ালা রাজস্থানে আমার বন্ধুদের সঙ্গে #Gadar2 এর প্রচার শুরু করেছি।

ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরী এবং সমস্ত সাহসী শহীদদের স্মরণ করছি। যারা লংগওয়ালার যুদ্ধে লড়াই করে ইতিহাস রচনা করেছিলেন। এমন একটি ঐতিহাসিক স্থানে থাকা এবং ভালবাসা ভাগ করে নেওয়া সবসময়ই একটি অপ্রতিরোধ্য অনুভূতি। জয় হিন্দ!” ভক্তরা পছন্দ সানির ছবি ও ভিডিও গুলি দেখে সানিকে চরম প্রশংসা করেছেন। তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন লিখেছেন, “স্যার লাভ ইউ গাদার ব্লকবাস্টার হোগি,” অন্যরা ফায়ার এবং হার্ট ইমোজি ফেলেছে। অভিনেত্রী আমিশা প্যাটেল মন্তব্য করেছেন, “Wowowowowow my TARA … looking soooooo dapper,” এবং ভাই ববি দেওলও লাল হৃদয় ছেড়ে দিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00