Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জন্মদিনে বাদশাহহীন মন্নত, ভক্তদের জন্য পাঠালেন জল-খাবার

নিজের জন্মদিন উপলক্ষে বারান্দায় এসে খানিকক্ষণ ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় শাহরুখ খানকে

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল রাত ১২টার পর থেকেই শয়ে শয়ে মানুষ জমা হচ্ছিল মান্নাতে, আসতে শুরু করেছিল জন্মদিনের উপহার। সকাল হতেই সেই ভিড় ছিল চোখে পড়ার মত। প্রতিবছরই নিজের জন্মদিন উপলক্ষে বারান্দায় এসে খানিকক্ষণ ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় শাহরুখ খানকে। ধন্যবাদও জানান সকলকে। তবে এই বছর ঘটল অন্যকিছু। সকাল গড়িয়ে সন্ধ্যে হতে চলল কিন্তু তারপরও দেখা মিলল না বাদশাহর। নিজের প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ব্যান্ড স্ট্যান্ডের রাস্তায় ঠায় দাঁড়িয়ে ভক্তেরা।

এদিন বিকেল গড়িয়ে সন্ধ্যে পর্যন্ত দেখা দেননি শাহরুখ খান। তবে অনুরাগীদের দেখা না দিলেও অপেক্ষারত ভক্তদের জন্য জল-খাবার পাঠালেন বাদশা। দু’রকমের বিস্কুটের প্যাকেট এবং ছোট একটি করে জলের বোতল এল ‘মন্নত’-এর অনুরাগীদের জন্য পাঠিয়েছেন তিনি। আর সেই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রিয় তারকাকে ধন্যবাদ জানালো ভক্তরা। যদিও অন্যবারের তুলনায় ‘মন্নত’এর বাইরের এই বারের চিত্রটা পুরোটাই আলাদা।

কিছুদিন আগেই ২৬ দিন পর জেল থেকে বাড়ি ফিরেছেন বড় ছেলে আরিয়ান খান। ছেলেকে ফেরাতে রীতিমত নাজেহাল অবস্থা হয়ে উঠেছিল শাহরুখ-গৌরীর। তাই এবার মন্নতে না থেকে জন্মদিনের আগেই আলিবাগের ফার্মহাউজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খান পরিবার। কিছুদিন সেখানেই থাকবেন তাঁরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00