Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে ধর্ষণের হুমকি, মিমির পাশে দাঁড়ালেন সৃজিত

মিমির পোস্ট করা কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট ‘X’ হ্যান্ডেলে শেয়ার করে মোক্ষম জবাব দিলেন তিনি। আসলে আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে সরব গোটা দেশ। তরুণী চিকিৎসক কে নৃশংসভাবে খুনের প্রতিবাদে রাস্তার নেমেছেন সাধার মানুষ থেকে তারকারা। দলে দলে রাজপথে ব্যানার হাতে টলিউডের তারকামহল প্রতিবাদ করছেন। কখনও তারকারা, কখনও সঙ্গীতশিল্পীরা, কখনও থিয়েটার শিল্পীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে তরুণী চিকিৎসকের অপরাধীর শাস্তির দাবীতে রাতের প্রতিবাদী মিছিলগুলিতে সামিল হচ্ছেন। প্রতিবাদী চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে খুনির শাস্তির দাবি করছেন তাঁরা। আগামিকাল ২২ অগস্ট সুপ্রিমকোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি হবে। মামলাটি এখন কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর তদন্তাধীন।

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে সরব হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীরা। সেই ছবি-ভিডিওগুলিও এখন ভাইরাল। আর তাতেই কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন মিমি চক্রবর্তী। সোশাল মিডিয়ার মাধ্যমে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে। আর নিজেই সেই কমেন্টের স্ক্রিনশট তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে লেখা ছিল, ‘মিমিকে আমার বাড়িতে পাঠালে ১০ লক্ষ টাকা দেব।’ এমন ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদ করে অভিনেত্রী জানিয়েছালেন, তাঁকে কিছুতেই দমানো সম্ভব নয়। তিনি নিজের কাজ বহাল রাখবেন। এবার মিমির পাশে দাঁড়ালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। মিমির পোস্ট করা কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট ‘X’ হ্যান্ডেলে শেয়ার করে মোক্ষম জবাব দিলেন তিনি। আসলে আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু টাকা নিয়ে রাজি হননি মৃতার পরিবার।

তাঁরা জানিয়েছেন, এই টাকা নিলে মেয়ে তাঁদের কখনও ক্ষমা করবেন না। সেই প্রসঙ্গ তুলেই মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। যেখানে লেখা হয়, “আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কি মিমির পরিবারকেও ১০ লক্ষ টাকা দেওয়া হত? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব। রেপটা মিমির সঙ্গে হলেই খুব ভালো হতো।’ এরপরেই মিমি কলকাতা পুলিশের ডিসিপিকে ট্যাগ করে লেখেন, “আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। এটা কোন ধরনের শিক্ষা? আমি দমছি না, লড়ে যা।” মিমির এই পোস্টটিরই স্ক্রিনশট তুলে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে সৃজিত লেখেন, “তারকাদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।” আরজি কর-কাণ্ডের বিচারের আশায় প্রথম থেকেই প্রতিবাদে নেমেছেন সৃজিত মুখোপাধ্যায়, চিকিৎসকদের সঙ্গে পা মিলিয়ে নিজের বক্তব্যও রাখছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00