Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোলাপ জল দিয়ে পা ধুয়ে আশা ভোঁসলেকে  সন্মান সোনু নিগমের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে কিংবদন্তী সংগীত শিল্পী আশা ভোঁসলের জীবনী। আর সেই বই প্রকাশ অনুষ্ঠানে একেবারে অভিনব কায়দায় সংগীতশিল্পীকে সন্মান জানালেন সোনু নিগম । মঞ্চে উঠে আশা ভোঁসলের পা গোলাপ জলে ধুয়ে দিলেন জনপ্রিয় গায়ক। আর সেই মুহূর্তের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা গিয়েছে, মঞ্চে আশা ভোঁসলের পায়ের কাছে বসে আছেন সোনু নিগম। প্রথমে তিনি বর্ষীয়ান গায়িকার পায়ে চুম্বন করেন। এরপরেই নিজের হাতে দু’পা গোলাপ জল দিয়ে তিনি     আশা ভোঁসলের পা ধুয়ে দেন। সেই সময় সোনুর পরনে ছিল হলুদ কুর্তা ও সাদা পাজামা, আর আশার পরনে ছিল প্রিন্টেড সাদা শাড়ি। সোনুর এই শ্রদ্ধাজ্ঞাপন মুগ্ধ করেছে ভক্তদের।

সোনু নিগম ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অভিনেতা জ্যাকি শ্রফ, আরএসএস প্রধান মোহন ভাগবত, মুম্বইয়ের বিজেপি সভাপতি আশিস শেলার। ছাড়াও উপস্থিত ছিলেন আশা ভোঁসলের ভাই পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর, নাতনি জনাই ভোঁসলে প্রমুখ। এদিনের অনুষ্ঠানে  জ্যাকি শ্রফ পা ছুঁয়ে প্রণাম করেন আশা ভোঁসলের। গায়িকাকে উপহারস্বরূপ  তিনি একটি চারাগাছ দেন।  বলা বাহুল্য, আশা ভোঁসলের জীবনীতে ৯০ জন লেখক কাজ করেছেন। যেখানে কিংবদন্তী সংগীত শিল্পীর জীবনের একাধিক অধ্যায়ের কথা তুলে ধরা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00