Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সোহাগে আদরে ‘- জানান দিল সৌমিত্র- স্বাতীলেখার রসায়ন

'সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই', মুক্তি পেল 'বেলাশুরু'র প্রথম গান। আবগে ভাসলেন মিউজিক লঞ্চে অনুপম রায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শান্তিনিকেতনে সোনাঝুরিতে হাতে হাত রেখে তাঁরা হাটছেন আর আবহসঙ্গীত অনুরণিত হচ্ছে ‘সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই’। এমন দৃশ্য দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটি মাস। তারপরেই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাবে উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি ‘বেলাশুরু’। তার আগে মঙ্গলবার মুক্তি পেল ছবির প্রথম গান। অনুপম রায়ের কন্ঠে বেজে চলেছে গানটি। আর সোনাঝুরির সুবিস্তৃত পথ ধরে হেঁটে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। এ এক অন্যরকমের অনুভূতি। এদিন এই ছবির প্রথম মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং অনুপম রায়। এদিন আবার তাঁর জন্মদিনও বটে। তেমনই এক দিনে এই ছবির গান মুক্তি ঘিরে বেশ নস্টালজিক অনুপম। 

‘বেলাশুরু’ ছবিতে আগের ছবির কাস্টকেই দেখতে পাবেন দর্শক। ছেলে, মেয়ে, বৌমা, জামাই, নাতি-নাতনি নিয়ে দুই বৃদ্ধ বৃদ্ধার ভরা সংসার। আর সেই সংসারে যে খুশির জোয়ার এসেছে তা জানান দিয়েছে ছবির নানা টিজার, পোস্টার। কখনও মোশন পোস্টার, কখনও বা প্রথম গানের টিজার সর্বত্রই ছড়িয়ে রয়েছে সৌমিত্র-স্বাতীলেখার অভূতপূর্ব রসায়ন। আর এই ছবির জন্য উন্মুখ হয়ে বসে রয়েছেন দর্শক। শুধুই সিনেমা দেখবেন বলে নয়। সাত বছর আগে যে জুটিকে শেষ তাঁরা দেখেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বেলাশেষে’ ছবিতে। তাঁদের দুজনকে আবারও ফিরে পাওয়ার, দেখার ইচ্ছেটা দর্শকের কয়েকগুণ বেড়ে গিয়েছে। আর আজ এই ছবির প্রথম গান মুক্তির পর সেই অপেক্ষার পারদ যে সকলের মধ্যে বাড়ছে সেকথা বলাই বাহুল্য। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00